‘দিল্লি কলিং’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শ্রাবন্তীর, সফরের কারণ অজানা
সোশ্যাল মিডিয়ায় পোস্ট শ্রাবন্তীর
সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার পাশাপাশি এবার তালিকায় যোগ হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামও। নুসরতের অনেক আগে থেকেই শ্রাবন্তী ও তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের বিয়ে ভাঙা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। এরই মাঝে শোনা গিয়েছে, শ্রাবন্তী তাঁর আবাসনের বাসিন্দা অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। তবে এখনও তা নিশ্চিত খবর নয়। সবকিছুর মধ্যে শুক্রবার সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে শ্রাবন্তী জানিয়েছেন যে তিনি দিল্লি যাচ্ছেন।

সম্পর্কের টানাপোড়েন থেকে অনেক আগেই নিজেকে মুক্ত করে ফেলেছিলেন শ্রাবন্তী। রোশনের সঙ্গে আলাদা হোয়ার পরপরই নিজস্ব জিম খোলেন, এ বছরই যোগ দেন রাজনীতিতেও। বিজেপির হয়ে তিনি বিধানসভা নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। তবে জয়ের মুখ দেখতে পারেননি। শ্রাবন্তীর দিল্লি যাওয়ার পোস্ট নিয়ে তাই অনেক জল্পনাই চলছে।
শুক্রবার সকালে তিনি একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিায়ায়। যেখানে তাঁকে দেখা গিয়েছে কলকাতা বিমানবন্দরে বসে থাকতে। জানিয়েছেন দিল্লি যাওয়ার কথা। ধূসর রঙের টি–শার্ট ও গোলাপি রঙের লিপস্টিক, চোখে সানগ্লাস পরে শ্রাবন্তী ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'দিল্লি কলিং’। তবে তিনি রাজনৈতিক কারণে নাকি ব্যক্তিগত কারণে দিল্লি যাচ্ছেন সেটা এখনও স্পষ্ট নয়। তাই কারই জানার জন্য অভিনেত্রীর পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকতে হবে নেটিজেনদের।












Click it and Unblock the Notifications