Mimi Chakraborty: ওয়েব সিরিজে এবার মিমি! সঙ্গে থাকবেন টোটা রায়চৌধুরীও
Mimi Chakraborty New Web Series: বাংলা ছবির ব্যবসা অনেকটাই কমে গিয়েছে! কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে চললেও হল পাওয়া নিয়ে অনেক সময় ক্ষোভ উগরে পড়েছে। এই অবস্থায় ওটিটি'র গ্রহণযোগ্যতা দর্শকদের মধ্যে অনেক বাড়ছে। ট্রামে-বাসে কিংবা অসময়ে ওটিটি'তে দেখেই সময় কাটাচ্ছেন দর্শকদের।
আর তাই ওটিটি প্লাটফর্মের দিকেই বিশেষ নজর দিচ্ছেন অভিনেতা থেকে সিনে পরিচালকরা। বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আসছেন ওটিটিগুলিতে। আর তাতে প্রথম সারির অভিনেতারা কাজ করছেন।

এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরও এক প্রথম সারির অভিনেত্রী। খুব শীঘ্রই মিমি চক্রবর্তীকে ওয়েব সিরিজে দেখা যেতে পারে। এমনটাই জোর গুঞ্জন টলিপাড়ায়। সিরিয়াল তো বটেই, একের পর এক বড় পর্দায় কাজ করেছেন মিমি। কিন্তু ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে।
তবে সিরিজে অভিনয়ের ইচ্ছা যে আছে তা ইতিমধ্যে ইণ্টারভিউতে জানিয়েছেন অভিনেত্রী। আর সেই স্বপ্নই সত্যি হতে চলেছে তাঁর। জানা গিয়েছে, 'হইচই'তে নতুন একটি ওয়েব সিরিজ আসতে চলেছে। আর সেই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্যে মিমি চক্রবর্তীকে ভাবা হচ্ছে।
ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। আএর সেই প্রস্তাবে অভিনেত্রী রাজি হয়েছেন বলেও জানা গিয়েছে। এই সিরিজ়ে মিমির বিপরীতে থাকতে পারেন টোটা রায়চৌধুরীকে। এমনটাই জানা গিয়েছে। যদিও এই বিষয়ে মিমির তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
'নিখোঁজ' বলে একটি ওয়েব সিরিজে টোটা রাজচৌধুরিকে দেখা যাবে। যেখানে স্বস্তিকাকে দেখা যাবে। ইতিমধ্যে এই ওয়েব সিরিজকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। আর এই মধ্যেই এই খবর দর্শকদের মধ্যে আশার আলো তৈরি করেছে। শোনা যাচ্ছে, চন্দ্রাশিস রায় সিরিজটি পরিচালনা করবেন। যেখানে মিমি এবং টোটাকে দেখা যাবে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী হিসাবে কাজ করেছেন চন্দ্রাশিষ। এবার নিজেই পরিচালনায়।
বলে রাখা প্রয়োজন, মিমিকে দীর্ঘদিন সেভাবে বড় পর্দায় দেখা যায়নি। কয়েকটি ছবিতে অভিনয় করলেও তেমন সাড়া পাওয়া যায়নি। তবে সামনে 'রক্তবীজ' ছবিতে ছবিটি রিলিজ করবে। যা খবর পুজোতে এই সিনেমাটি মুক্তি পাবে। ইতিমধ্যে ঝলক সামনে এসেছে। আর এই ছবিতে মিমিকে একেবারে অনব্য ভূমিকায় দেখা যাবে বলেই খবর।
অন্যদিকে রাজের নতুন সিরিজ 'প্রলয়' রিলিজ হবে। জি 5 -এ স্ট্রিমিং হবে ওয়েব সিরিজটি। যেখানে দাবাং পুলিশ অভিফারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চক্রবর্তীকে। অন্যদিকে হিন্দিতে একের পর এক ওয়েব সিরিজে দেখা যাচ্ছে প্রসেনজিতকে।












Click it and Unblock the Notifications