করোনা আবহে এ মাসের শেষে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল

করোনা কালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হিন্দি, তেলেগু ও তামিল ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। এ বছরের ৩০ অক্টোবর ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে তিনি বিয়ে করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের বিয়ে নিয়ে বিবৃতি পেশ করেন। অভিনেত্রী নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি গৌতমকে বিয়ের জন্য '‌হ্যাঁ’‌ বলেছেন।

করোনা আবহে এ মাসের শেষে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কাজল আগরওয়াল


বিবৃতিতে কাজল বলেছেন, '‌আমার এটা বলতে খুবই আনন্দ হচ্ছে যে আমি গৌতম কিচলুকে বিয়ে করতে চলেছি ২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বইতে, ছোট ও ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পরিবারকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠান হবে। এই মহামারি হঠাৎই এসে আমাদের আনন্দকে ম্লান করে দিয়েছে তবে আমরা খুবই শিহরিত যে আমরা আমাদের জীবন একসঙ্গে শুরু করব এবং আমাদের আপনারা এটা করার জন্য উৎসাহিত করবেন। নতুন এই সফরে আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রয়োজন। ধন্যবাদ আমাকে এত সমর্থন করার জন্য।’‌

গৌতম কিচলু ডিজাইন লিভিং নামে ই–কমার্স ইন্টিরিয়ার ডিজাইনের কর্ণধার। এর পাশাপাশি তিনি হোম ডেকর সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখেন। সিংঘম, মগাধিরা, কাভাচম, থুপ্পাকি, জিলা, টেম্পর, মিস্টার পারফেক্ট সহ বহু ছবিতে অভিনয় করেছেন কাজল। এদিকে করোনার জেরে মুক্তি আটকে কাজল আগরওয়াল অভিনীত 'ইন্ডিয়ান ২’ ছবির। এখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কমল হাসান। পরিচালনায় রয়েছেন শংকর। মহামারি চলাকালি দক্ষিণী ছবির অনেক তারকাই বিয়ে সেরে ফেলেছেন। যার মধ্যে রয়েছেন রানা ডাগ্গুবাতি, নিখিল সিদ্ধার্থ ও নীতিন। এ তালিকায় কাজলও নিজের নাম লেখালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+