মা হওয়ার সিদ্ধান্ত নুসরতের? শুধুই গুঞ্জন নাকি নতুন ছবির প্রচার কৌশল!
মা হওয়ার সিদ্ধান্ত নুসরতের? শুধুই গুঞ্জন নাকি নতুন ছবির প্রচার কৌশল!
মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাকি সাংসদ–অভিনেত্রী নুসরত জাহান! টলি পাড়ায় কান পাতলেই এমনটাই শোনা যাচ্ছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত নুসরত নিজে কোনও মন্তব্য করেননি। যদিও বিশ্বস্ত সূত্রের খবর, পুরোটাই নাকি নুসরতের নতুন কোনও ছবির প্রচারের অংশ হিসাবে চাউর করা হয়েছে। যদিও এ নিয়েও এখনও পর্যন্ত নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। তবে টলিপাড়ায় এ নিয়ে বিস্তর জল্পনা–কল্পনা শুরু হয়ে গিয়েছে।

গত বছর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে থাকছেন না নুসরত। সামনে এসেছে তাঁর এবং যশ দাশগুপ্তের সম্পর্কের কথাও। এমনকি সম্প্রতি নুসরত তাঁর ও যশের সম্পর্কের কথা একরকমভাবে মেনেও নিয়েছেন। নিখিলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হলেও নুসরত ও নিখিলের বিবাহিত সম্পর্কের ইতি যে ঘটেছে তা স্পষ্ট। শোনা যায়, 'এসওএস কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরত। তারপর তাঁদের দু’জনের ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় একে–অপরের ছবিতে মন্তব্য করা থেকে শুরু করে একসঙ্গে পার্টিতে যাওয়া এ সব কিছুই বুঝিয়ে দিয়েছে পর্দার নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবনের সমীকরণ।
বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিতে দশ বছর পূর্ণ করেছেন নুসরত। সেই খুশি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। নায়িকা থেকে সাংসদ হয়েছে দু-বছর আগে। সাংসদ হওয়ার পর পরই ২০১৯ সালের জুন মাসে বিয়ের পিঁড়িতে বসেন নুসরত। তুরস্কে একেবারে স্বপ্নের মতো বিয়ে করেন তিনি। বিয়ের পরও তাঁর পিছু ছাড়েনি বিতর্ক। সিঁদুর পরা নিয়ে মুসলিম মৌলবীদের রোষের মুখে পড়া থেকে সংসদের সামনে জিন্স–টপ বিতর্ক থেকে শুরু করে ব্যক্তিগত জীবন তাঁর বিতর্কিত থেকে গেল। যদিও এ সব নিয়ে একেবারেই চিন্তিত নন নুসরত। নিজের মডেলিং দুনিয়া ও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications