সিএএ-র প্রতিবাদে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী পূজা ভাট

সিএএ-র প্রতিবাদে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী পূজা ভট্ট

নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গেলো খ্যাতনামা অভিনেত্রী পূজা ভাটকে। এই প্রসঙ্গে সোমবার তাকে বলতে শোনা যায়, “ভিন্ন মত পোষণের অধিকারই দেশপ্রেমের সর্বশ্রেষ্ঠ রূপ।”

সিএএ-র প্রতিবাদে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী পূজা ভট্ট

পাশাপাশি সিএএ-র প্রতিবাদে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, “ সিএএ-এনআরসির বিরুদ্ধে লাগাতার আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র সমাজ বুঝিয়ে দিচ্ছে বর্তমানের শাসক দল আসলে আমাদের এই বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে। ” এই আবহেই তিনি আরও বলেন, “ বর্তমানে এই প্রসঙ্গে আমাদের নীরবতা যেমন আমাদের বাঁচাতে পারবে না তেমনই এই আন্দোলনের রেশ থেকে সরকারও রক্ষা পাবে না।”

এই মুহূর্তে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ এবং প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসির বিরুদ্ধে চলমান বিক্ষোভের পটভূমিতে সম্প্রতি নাগরিক সমাজ থেকে বেশ কিছু বিশিষ্ট মানুষকে মুখ খুলতে দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হলও পূজা ভাট নাম।

দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় পারচাম ফাউন্ডেশন এবং ওয়ে দ্য পিপল অফ মহারাষ্ট্রের দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে সোমবার তিনি ওই বক্তব্য রাখেন বলে জানা যাচ্ছে। ওই অনুষ্ঠানের বক্তারা পরবর্তীকালে মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিদের কাছে এই প্রসঙ্গে একটি স্মারকলিপিও জমা দেন। যাতে সিএএ-এনআরসি-এনপিআর নিয়ে ৩০ দিনের মধ্যে রাজ্যের অবস্থান জানতে চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+