আইসিইউতে ভর্তি অভিনেতা আশিস রায়! ডায়ালিসিসের জন্য আর্থিক সাহায্যের আহ্বান

আইসিইউতে ভর্তি অভিনেতা আশীষ রায়! ডায়ালিসিসের জন্য আর্থিক সাহায্যের আহ্বান

প্রবল বিপর্যয়ে রয়েছেন বলিউড অভিনেতা আশীষ রায়। বলিউডের এই বাঙালি অভিনেতা এই মুহূর্তে কার্যত পঙ্গু অবস্থায় হাসপাতালে ভর্তি। আচমকা স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি কার্যত পঙ্গু হওয়ার দিকে এগিয়ে যান।

আইসিইউতে ভর্তি অভিনেতা আশীষ রায়! ডায়ালিসিসের জন্য আর্থিক সাহায্যের আহ্বান

অসুস্থ আশীষ রায়ের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার পাশাপাশি তিনি আর্থিকভাবেও বিপর্যস্ত। আইসিইউতে অভিনেতা ভর্তি রয়েছেন গত দুদিন। এরইমধ্যে তাঁর ফেসবুক পেজে ডায়ালিসিস করানোর জন্য আর্থিক সাহায্য় চেয়ে একটি পোস্ট করা হয়। যে পোস্টে পরিচালক হনসল মেহতা কমেন্ট করেন। পরিচালক জানিয়েছেন , তিনি আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন এবং তা করেওছেন।

একাধিক হিন্দি সিরিয়াল ছাড়াও বহু বলিউড ছবিতে অভিনয় করেন আশীষ রায়। ৫৫ বছরের এই অভিনেতা শ্যম বেনেগলের 'নেতাজি সুভাষ চন্দ্র বোস, দ্য ফরগটেন হিরো'-র মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও সাম্প্রতিককালে 'সাসুরাল সিমরকা',' বা বহু অউর বেবি' র মতো সিরিয়ালে অভিনয় করেন। উল্লেখ্য়, এই নিয়ে গত ২ বছরে দ্বিতীয়বার এমন স্ট্রোকে আক্রান্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+