৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস,কারা পেলেন পুরস্কার জানুন

গতকাল রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ৭০ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। উপস্থাপনায় ছিলেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও করণ জোহর। ঝলমলে এই সন্ধ্যায় গ্ল্যামার, সঙ্গীত ও আবেগে মিশে গেল সেরা সিনেমার সম্মাননা।

কিরণ রাও পরিচালিত 'লাপাত্তা লেডিস' এবারের আসরে দাপট দেখাল সবচেয়ে বেশি পুরস্কার জিতে। অন্যদিকে, অভিষেক বচ্চন আই টু টল্ক ও কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়নে যৌথভাবে পেলেন সেরা অভিনেতার পুরস্কার।আলিয়া ভাট নিজের অভিনয় দক্ষতায় আবারও প্রমাণ করলেন তিনি শ্রেষ্ঠ 'জিগরা' ছবির জন্য তাঁর হাতে উঠল সেরা অভিনেত্রীর ট্রফি।

বিশেষ সম্মাননাও পেলেন কিংবদন্তি তারকারা। আজীবন সম্মাননা প্রদান করা হয় বলিউডের কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমন ও প্রয়াত চলচ্চিত্রকার শ্যাম বেনেগলকে। সঙ্গীতে নতুন প্রতিভা হিসেবে আর ডি বর্মন পুরস্কার পেয়েছেন সুরকার অচিন্ত্য ঠাকুর।

বিজয়ীদের তালিকা এক নজরে
সেরা ছবি লাপাত্তা লেডিস। সেরা পরিচালক কিরণ রাও (লাপাত্তা লেডিস),সেরা অভিনেতা পুরুষ বিভাগে অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টল্ক), কার্তিক আরিয়ান (চাঁদু চ্যাম্পিয়ন), সেরা অভিনেত্রী মহিলা বিভাগে আলিয়া ভাট (জিগরা),সমালোচক পছন্দের সেরা অভিনেতা রাজকুমার রাও (শ্রীকান্ত), সমালোচক পছন্দের সেরা অভিনেত্রী প্রতিভা রান্না (লাপাত্তা লেডিস),সেরা নবাগত অভিনেত্রী নিতাংশী গোয়েল (লাপাত্তা লেডিস),সেরা নবাগত অভিনেতা লক্ষ্য (কিল)সেরা সহ অভিনেতা পুরুষ বিভাগের রবি কিশন (লাপাত্তা লেডিস ),সেরা সহণঅভিনেত্রী মহিলা ছায়া কদম (লাপাত্তা লেডিস),সেরা চিত্রনাট্য ও সংলাপে স্নেহা দেশাই ( লাপাত্তা লেডিস ),সেরা সঙ্গীত পরিচালক: রাম সম্পথ (লাপাত্তা লেডিস),সেরা গীতিকার প্রশান্ত পাণ্ডে (লাপাত্তা লেডিস),সেরা পুরুষ কণ্ঠশিল্পী অরিজিৎ সিং (লাপাত্তা লেডিস), সেরা মহিলা কণ্ঠশিল্পী মধুবন্তি বাগচী (স্রী ২),সেরা অ্যাকশন সেয়ং ওহ ও পারভেজ শেখ (কিল),সেরা সিনেমেটোগ্রাফি: রাফি মাহমুদ (কিল),সেরা কস্টিউম: দর্শন জালান ( লাপাত্তা লেডিস ), সেরা প্রোডাকশন ডিজাইন ময়ূর শর্মা (কিল), সেরা সাউন্ড ডিজাইন সুবাশ সাহু (কিল),সেরা ভিএফএক্স রিডিফাইন (মুঞ্জা),সেরা নৃত্য নির্দেশনা বসকো সিজার (তউবা তউবা,ব্যাড নিউজ),সেরা সম্পাদনা শিবকুমার ভি. পানিকর (কিল)

এদিনের গ্ল্যামার ও পারফর্ম্যান্সে ভরপুর রাতের মঞ্চ মাতালেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী যাদের মধ্যে অনন্যা ও সিদ্ধান্তের এটি ছিল ফিল্মফেয়ার মঞ্চে প্রথম পরিবেশনা।
বলিউডের এই ঝলমলে রাত প্রমাণ করল, ৭০ বছর পরেও ফিল্মফেয়ার শুধু পুরস্কার নয় এক অমূল্য আবেগ, সিনেমা ও শিল্পের উৎসব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+