(ছবি) ৬১ তম ফিল্মফেয়ার অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের তালিকা
এবছর ছিল ৬১-তম ফিল্মফেয়ার পুরস্কার অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবছরও প্রবল আগ্রহ ছিল কে হবেন সেরা সেরা। অভিনয়, পরিচালনা, গান, সুর, নবাগত ও খ্যাত অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কে কোন বিভাগে হবেন সেরার সেরা তা দেখার বিষয় অবশ্যই ছিল। [৬০ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা]
একদিকে যেমন ছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো অভিনেতারা অন্যদিকে তেমন ছিলেন রণবীর কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাউত, সানি লিওনির মতো তারকারাও। সবাইকে ছাপিয়ে কোন তারকা কোন বিভাগে সেরার সেরা হলেন তা একঝলকে জেনে নিন নিচের স্লাইডে।

সেরা গায়ক
'রয়' সিনেমায় 'সূরজ ডুবা' গানটির জন্য পুরুষদের মধ্যে সেরা গায়ক নির্বাচিত হয়েছেন অরিজিৎ সিং।

সেরা গায়িকা
বাজিরাও মস্তানি সিনেমার 'দিওয়ানি মস্তানি' গানটির জন্য সেরার সেরা গায়িকা হয়েছেন শ্রেয়া ঘোষাল।

সহযোগী ভূমিকায় সেরা অভিনেত্রী
এই বিভাগে সেরা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 'বাজিরাও মস্তানি' সিনেমায় অভিনয়ের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।

সহযোগী ভূমিকায় সেরা অভিনেতা
'দিল ধরকনে দো' সিনেমার জন্য এবার এই শিরোপা উঠেছে অনিল কাপুরের মাথায়।

সেরা সুরকার
এই বিভাগে 'রয়' সিনেমার জন্য সেরার পুরস্কার পেয়েছেন অঙ্কিত তিওয়ারি, আনজান ও অমল মালিক।

সেরা নবাগতা অভিনেত্রী
'দম লগাকে হইসা' সিনেমার জন্য এবছরের সেরা নবাগতা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ভূমি পেডনেকর।

সেরা নবাগত অভিনেতা
'হিরো' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা সূরজ পাঞ্চোলি এবছর সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন।

সেরা পরিচালক
এই বিভাগে শেষপর্যন্ত সকলকে টেক্কা দিয়েছেন সঞ্জয় লীলা বনশালী। 'বাজিরাও মস্তানি' সিনেমার জন্য সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

সেরা অভিনেত্রী
বাজিরাও মস্তানি সিনেমার জন্য সেরার সেরা অভিনেত্রী হিসাবে খেতাব জিতে নিয়েছেন দীপিকা পাড়ুকোন।

সেরা অভিনেতা
এবছর সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে পুরেছেন রণবীর সিং। বাজিরাও মস্তানি সিনেমায় বাজিরাও-এর ভূমিকায় অভিনয় করে এই সম্মান পেয়েছেন তিনি।

সেরা সিনেমা
এই বিভাগেও রোহিত শেট্টিকে টেক্কা দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। সেরা সিনেমা বিভাগে তাঁর
-
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প -
হরমুজ নিয়ে মাত্রাতিরিক্ত দাবিদাওয়া জানিয়ে চলেছে আমেরিকা, বিরক্ত ইরান -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক -
স্যামসনের দুর্দান্ত শতরান, দিল্লির বিরুদ্ধে আইপিএলে এই মরসুমের প্রথম জয় পেল চেন্নাই -
ইরান-আমেরিকা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, খালি হাতে পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
'বাংলায়ও বুলডোজার চলবে', তৃণমূলকে নন্দকুমারের সভা থেকে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের -
পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধন নিয়ে আশঙ্কার কথা শোনাল সুপ্রিম কোর্ট -
চন্দ্র কুমার বসুর তৃণমূলে যোগ, বললেন, 'বিজেপিতে যাওয়া ঐতিহাসিক ভুল'











Click it and Unblock the Notifications