করোনায় আক্রান্ত কণিকার সংস্পর্শে আসা ২৬৬ জনকে সনাক্ত করা হয়েছে, অধিকাংশ রিপোর্ট নেগেটিভ
করোনায় আক্রান্ত কণিকার সংস্পর্শে আসা ২৬৬ জনকে সনাক্ত করা হয়েছে, অধিকাংশ রিপোর্ট নেগেটিভ
গায়িকা কণিকা কাপুরের পজিটিভ করোনা ভাইরাস ধরা পরার পর তাঁর সংস্পর্শে আসা ২৬৬ জনকে সনাক্ত করা হয়েছে। রবিবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে কণিকার সংস্পর্শে আসা সকলকে সনাক্ত করার কাজ সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৬০টিরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সবকটি নেগেটিভ রিপোর্ট এসছে। করোনা ভাইরাসের যদি উপসর্গ দেখা দেয় তবে সেইসব সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা পরীক্ষা করা হবে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, তাঁর সাংসদের ছেলে দুষ্মান্ত সিং, উত্তরপ্রদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জয় প্রতাপ সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যতীন প্রসাদ ও তাঁর স্ত্রী নেহা।

২৬৬ জনকে সনাক্ত করে পরীক্ষা করা হয়েছে
রাজ্যের পর্যবেক্ষক আধিকারিক বিকাশেন্দু আগরওয়াল বলেন, ‘আমরা সনাক্ত ও পরীক্ষা করেছি ২৬৬ জনকে। গত ২৪ ঘণ্টায় ১০৬ জনকে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কিছু বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁরা কণিকা কাপুরের সংস্পর্শে এসেছিলেন। আমরা ৬০টিরও বেশি নমুনা পরীক্ষা করে দেখেছি যে নেগেটিভ রিপোর্ট এসেছে। আমার মনে হয় না আর কোনও ব্যক্তিকে সনাক্ত করার প্রয়োজন রয়েছে, আমরা ইতিমধ্যেই কণিকা কাপুর যে চারটি পার্টিতে উপস্থিত ছিলেন সেই আয়োজক ও উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেছি। কণিকা যে দোকান স্যালোতে গিয়েছিলেন তাও সনাক্ত করা হয়েছে। আর কিছু বাকি রয়েছে বলে মনে হয় না।' এর আগে তিনি জানিয়েছিলেন যে কণিকার সংস্পর্শে আসা সকলকে সনাক্ত করা চ্যালেঞ্জের বিষয়। বিকাশেন্দু আগরওয়াল বলেন, ‘তবে ভালো জিনিস হল পার্টিতে উপস্থিত সকল অতিথিরা প্রত্যেকেই সাহায্য করেছেন। তাঁরা লখনউয়ের অভিজাত পরিবার ও সমাজের উচ্চ-স্তর থেকে এসেছেন। তাঁরা প্রত্যেকেই আমাদের কোয়ারান্টাইনের নির্দেশ মেনে চলেছে।' আগরওয়াল জানান যে কণিকা কাপুর যে সব জায়গায় গিয়েছিলেন সেইসব জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের কর্মীদেরও বেতন সহ কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।

করোনার উপসর্গ নিয়েই লখনউতে আসেন গায়িকা
১৫ মার্চ লখনউতে কণিকা কাপুরের পার্টিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। কণিকা লন্ডন থেকে মুম্বইয়ে আসেন ৯ মার্চ এবং তার দু'দিন পর লখনউয়ে আসেন তিনি। ২০ মার্চ তাঁর দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। কণিকা কাপুর গিয়েছিলেন এরকম তিনটি আরও জমায়েতে উপস্থিত অতিথিদের খোঁজ চালাচ্ছে কর্তৃপক্ষ। গায়িকা লখনউয়ের যে তাজ হোটেলে ছিলেন তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কণিকার সংস্পর্শ আসা দুষ্মান্ত সিং সংসদ ও রাষ্ট্রপতি ভবনেও গিয়েছিলেন। সেখানে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আয়োজিত নৈশভোজেও যোগ দেন। যা ১৫ মার্চ ছিল। শুক্রবার বহু সাংসদ ঘোষণা করেছেন যে তাঁরা নিজে থেকেই আইসোলেশনে যেতে চান।

কণিকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ
শনিবার লখনউয়ের এসজিপিজিআই হাসপাতাল, যেখানে ভর্তি রয়েছেন কণিকা, তার কর্তৃপক্ষ জানিয়েছেন যে কণিকা তাঁর সেলিব্রিটি হওয়ার ফায়দা নিচ্ছেন। যদিও রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে কণিকা পূর্ণ সহযোগিতা করছেন। শুক্রবার রাতে লখনউ পুলিশের পক্ষ থেকে কণিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।












Click it and Unblock the Notifications