নতুন রহস্য নিয়ে পুজোয় ফিরছেন সোনাদা, প্রকাশ্যে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’–এর পোস্টার
নতুন রহস্য নিয়ে পুজোয় ফিরতে চলেছে সোনাদা। দুর্গেশগড়ের গুপ্তধনের পর নতুন রহস্য ভেদ করতে আসছেন ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন তথা আবীর চট্টোপাধ্যায়। আর সোনাদাকে সঙ্গ দিতে অবশ্যই সঙ্গে থাকবে ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে আজ, ২৫ অগাস্ট। এই টিজার দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আলাদা উন্মাদনা সৃষ্টি করেছে।

এসভিএফ ফিল্মসের পক্ষ থেকে মোশন এই পোস্টার শেয়ার করে তারা লিখেছে, 'সোনাদা ঝিনুক আবির ফিরলো আবার, রহস্য কাহিনীর মোড় ঘুরবে এবার'। অন্যদিকে আবীরও এই পোস্টার শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, 'এবার পুজো তে... সোনা দা-আবির-ঝিনুকের নতুন অ্যাডভেঞ্চার। কর্ণসুবর্ণের গুপ্তধন আসছে ৩০ সেপ্টেম্বর।' প্রসঙ্গত, ফেলুদা, ব্যোমকেশের পর বাঙালি খুঁজে পেয়েছে নতুন এক গোয়েন্দাকে, সোনাদা। ব্যোমকেশ হিসাবেই শুধু নয়, সোনাদা হিসাবেও আবীর চট্টোপাধ্যায় তাঁর আলাদা পরিচিতি তৈরি করেছেন। অন্যদিকে অর্জুন চক্রবর্তী ও ইশা সাহার রসায়নও অনবদ্য। ফলে পুজোয় বাংলার ছবির দর্শকদের জন্য সুখবরই বটে। 'গুপ্তধনের সন্ধানে', 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর পর তৃতীয় সিনেমা 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।
এর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 'গুপ্তধন সিরিজ সব সময়ই আমার মনের খুব কাছের ছিল। এসভিএফ এবং মূলধারার বাংলা চলচ্চিত্রের সঙ্গে আমার যাত্রা শুরু... যাত্রা শুরু হয়েছিল গুপ্তধনের সন্ধান-এর মাধ্যমে। গুপ্তধনের সন্ধানে এবং দুর্গেশগড়ের গুপ্তধন দুটো ছবিই দর্শকেরা খুবই পছন্দ এবং উপভোগ করেছেন। একই প্রত্যাশা নিয়ে কর্ণসুর্বণের গুপ্তধন তৈরি করেছি।'
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications