‌সমাজের গভীর সমস্যাকে তুলে ধরবে দুই নারী, প্রকাশ্যে ‘‌সম্পূর্ণা’‌র ট্রেলার

বৈবাহিক ধর্ষণ নিয়ে দেশজুড়ে একাধিক মামলার সাক্ষী হয়েছি আমরা। সম্প্রতি কর্নাটক হাইকোর্টেও এই বিষয় নিয়ে এক মামলার পর্যবেক্ষণে বলা হয়েছে যে বিয়ে মানেই স্ত্রী স্বামীর সম্পত্তি নয়, তাঁর মন ও শরীরের ওপর স্বামীর অধিকার শুধু, এ ধরনের পুরনো চিন্তা ছেড়ে নতুনভাবে ভাবা উচিত। আর এই বিষয় নিয়ে হইচই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ '‌সম্পূর্ণা'‌। নতুন এই ওয়েব সিরিজে দেখা যাবে সোহিনী সরকারকে এবং তাঁর সঙ্গ দেবেন রাজনন্দিনী পাল। এই সিরিজের নাম ভূমিকায় দেখা যাবে সোহিনীকে।

প্রকাশ্যে ‘‌সম্পূর্ণা’‌র ট্রেলার

এই সিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল বলেন, '‌সম্পূর্ণা আমার কাছে খুব বিশেষ একটা প্রোজেক্ট। কারণ এই গল্পের বিষয়বস্তুটা এমনই যেটা নিয়ে বার বার কথা বলা উচিত। এখন বৈবাহিক ধর্ষণ নিয়ে মানুষ আগের থেকে অনেক বেশি অবগত ও এর প্রতিবাদও হয়। রয়েছে উপযুক্ত শাস্তিও।'‌ পরিচালক আরও জানিয়েছেন যে বিবাহ কোক বা না হোক কারোর প্রত্যাখানকে সম্মান দেওয়া উচিত। যা এই সমাজের সবচেয়ে বড় সমস্যা। এই সিরিজে সোহিনী পরিবারের বিরুদ্ধে গিয়ে বাড়ির নতুন বউয়ের পাশে দাঁড়াবেন, যেখানে রাজনন্দিনী বৈবাহিক ধর্ষণের শিকার হয়েছেন।

হইচই অরিজিনালসের নারীকেন্দ্রীক এই সিরিজের গল্পের মূল চরিত্র দুই নারী। এই সিরিজের পোস্টার আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এবার এই সিরিজের ট্রেলার মুক্তি পেল। যেখানে রাজনন্দিনীকে নববধূ বেশে দেখা গিয়েছে আবার কিছুক্ষণ পরেই তাঁর মুখে-চোখে দেখা গিয়েছে আতঙ্কের ছাপ। বোঝাই যাচ্ছে কনের সাজের পেছনে রয়েছে চাপা দুঃখ। তবে সেটা কী তা জানতে হলে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী ২৯ জুলাই থেকে হইচইতে স্ট্রিমিং হতে চলেছে '‌সম্পূর্ণা'‌।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+