বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জনের মাঝে পর পর বিয়েতে বয়সের দীর্ঘ ফারাক! সইফকে ঘিরে কোন বিতর্কগুলি ঘুরেছে বলিউডে
সইফ আলি খানের সঙ্গে করিনা কাপুরের দাম্প্যত্যের প্রেম পর্ব বারবার বহু পত্রিকার শিরোনাম কেড়েছে। এর আগে, সইফের সঙ্গে অমৃতার বিচ্ছেদ নানাভাবে এসেছে খবরে। তবে অমৃতার সঙ্গে আদৌ কোন কারণে সইফের বিচ্ছেদ হয়েছিল, তা নিয়ে রয়েছে বহু গুঞ্জন। দেখা যাক সইফকে ঘিরে গুঞ্জনগুলি।

দাম্পত্যে বয়সের ফারাক কখনও ১৩ কখনও বা ১০
সইফ আলি খানের অমৃতার সঙ্গে বিয়ের ক্ষেত্রেও লাইমলাইট কেড়েছে বিতর্ক। করিনার ক্ষেত্রেও একই! মূলত অমৃতাকে যখন সইফ বিয়ে করেন, তখন সইফ অমৃতার থেকে ১৩ বছরের ছোট ছিলেন। যা নিয়ে পতৌদি নবাব বংশের সন্তান সইফের বিয়ে ঘিরে বিতর্ক হয়। এরপর অমৃতাকে ডিভোর্সের পর করিনার সঙ্গে সইফের বিয়েও বেশ চর্চায় আসে। করিনার থেকে বয়সে ১০ বছরের বড় সইফ। ফলে বিতর্ক দানা বাঁধতেই থাকে বয়সের ফারাক নিয়ে।

অমৃতার সঙ্গে বিয়ের ভাঙনের নেপথ্যে কারণ ঘিরে গুঞ্জন
শোনা যায়, আমৃতা সিংয়ের সঙ্গে দাম্পত্যের মাঝেই কার্যত প্রেমহীনতায় ভুগছিলেন সইফ। এক সাক্ষাৎকারে সইফ নিজে জানান যে কীভাবে বারবার তাঁকে কটাক্ষের সুরে বহু কথা শোনানো হয়েছে দাম্পত্যের মধ্যে। শেষে এমন অসুখী দাম্পত্য থেকে সইফ বেরিয়ে আসতে চাইছিলেন বলে শোনা যায়।

বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন
শোনা যায়, একটা সময় পর্যন্ত একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন সইফ। ইতালিয়ান এক ডান্সার রোজা কাটালোনার নাম এতে বারবার উঠে আসে। শুরু হয় গুঞ্জন। এরপর 'তশন' ছবির হাত ধরে পরিচিতি হয় করিনার সঙ্গে। শোনা যায়, তখন থেকেই প্রেম পর্ব শুরু। ততদিনে শাহিদের থেকে দূরে চলে এসেছেন করিনা।

সইফ-করিনা প্রেম পর্ব
এক সাক্ষাৎকারে করিনা জানান যে, অভিনয় ঘিরে তিনি একটা সময় অবসাদে চলে যান। বারবার তাঁকে সাইজ জিরোতে আসার কথা বলা হচ্ছিল। যখন কার্যত খাদের ধারে চলে আসেন করিনা, তখনই সইফ আসেন তাঁর জীবনে। এরপর বাকি প্রেম পর্ব রূপকথা রচনা করেছে।












Click it and Unblock the Notifications