Neena Gupta Kissing Scene: কেটেছে বিনিন্দ্র রাত, মুখ ধুয়েছি ডেটল দিয়ে! চুম্বন দৃশ্যে ভয়ঙ্কর অভিজ্ঞতা নীনার
Neena Gupta Kissing Scene: দীর্ঘদিন বড় পর্দায় কাজ করেছেন নীনা গুপ্ত! কেরিয়ারের শুরু আশির দশকে। একের পর এক হিট সিনেমা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে টেলিভিশন চ্যানেলেও কাজ করেছেন নীনা গুপ্তা। তা সে দূরদর্শনেই হোক কিংবা বেসরকারি টিভি চ্যানেলে।
একের পর এক সিরিয়ালে কাজ করেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নীনা গুপ্তার সাহসী বডিল্যাঙ্গুয়েজ ( Neena Gupta Kissing Scene) নতুন প্রজন্মের কাছে বেশ প্রশংসিত হয়েছে। সবসময় ব্যতিক্রমী থাকার চেষ্টা করেন নীনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর প্রথম চুম্বন দৃশ্য নিয়ে মুখ খুলেছেন তিনি।

উল্লেখ্য, ভারতীয় সিরিয়ালে তিনিই প্রথম অভিনেত্রী যিনি চুম্বন দৃশ্যে ( Neena Gupta Kissing Scene) অভিনয় করেছিলেন। আর তা করাটা খুব একটা সহজ ছিল না! এমনকি এই দৃশ্যের পর গোটা রা চোখের পাতা এক করতে পারেননি নীনা।
ওই সাক্ষাৎকারে তিনি বলছেন, সেই সময় স্ক্রিনে শারীরিক সম্পর্ক কোনও সাধারণ ব্যাপার ছিল না। তবে অভিনেতা হিসাবে সব ধরনের দৃশ্যই করতে হত! কখনো কাদায় ঢুকতে হয় তো কখনও ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু চুম্বন দৃশ্যে অভিনয়!
আর সেই কথা মনে করেই নীনা বলছেন, দীর্ঘ বছর আগে দিলীপ ধবনের সঙ্গে একটি সিরিয়াল করেছিলাম। আর তাতে সিরিয়ালের ইতিহাসে প্রথম লিপ-টু-লিপ চুম্বন দৃশ্য ( Neena Gupta Kissing Scene) ছিল। আর তা জানার পর গোটা রাত চোখের পাতা এক করতে পারিনি। বিষয়টা সেই সময় একেবারেই অন্যরকম ছিল। মানসিক এবং শারীরিক ভাবে সেই সময় একেবারেই তৈরি ছিলাম না বলেও মন্তব্য করেন নীনা।
তবে কোনও রকমে বুঝিয়ে কাজটা করে ফেলি। কিন্তু এরপর গোটা রাত ঘুমোতে পারিনি! তবে এই চুম্বন দৃশ্যের শুটিং যেই শেষ হয় সঙ্গে সঙ্গে ডেটল দিয়ে মুখ ধুয়ে ফেলেছিলাম। সাক্ষাৎকারে জানাচ্ছেন অভিনেত্রী। বলে রাখা প্রয়োজন, খুব শীঘ্রই লাস্ট স্টোরিজ ২ (Lust Stories 2) মুক্তি পাবে নেটফ্লিক্সে।
টিজারের পর ছবির ট্রেলারও ইতিমধ্যে মুক্তি পেয়েছে। চার পরিচালকের ছবি নিয়ে তৈরি করা হয়েছে লাস্ট স্টোরিজ-২। যেখানে কাজলের সঙ্গে নীনা গুপ্তাকেও দেখা যাবে। আর এই ছবির বিষয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই পুরানো এই অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী। আর যা রীতিমত এখন মুখরোচক।












Click it and Unblock the Notifications