বোনের প্রেমিকের সঙ্গে বৌদির ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক! অর্জুন-মালাইকার প্রেমপর্ব নিয়ে সলমন কোন পথে হেঁটেছেন
বলিউড জুড়ে তারকাদের সম্পর্কের খবর বারবার শিরোনাম কেড়েছে। তবে কিছু সম্পর্কের জটিলতা বহু ক্ষেত্রেই গুঞ্জন ছড়িয়েছে। আর সেই সম্পর্কর জটিলতা ঘিরে নানান সময় স্টার পরিবারের অন্দরমহল থেকে নানান খবর আসতে থাকে ট্যাবলয়েডের পাতায়। এমনই একটি সম্পর্ক অর্জুন কাপুর ও মালাইকা অরোরার সম্পর্ক। ৪৭ বছরের মালাইকার সঙ্গে ৩৭ এর অর্জুনের প্রেম পর্বের নেপথ্যে রয়েছে কোন কাহিনি। ঘটনার পর সলমনই বা কোন স্টান্স নিয়ে ফেলেন কাপুর পরিবারকে নিয়ে? দেখা যাক।

সলমনের বোনের সঙ্গে অর্জুনের প্রেম পর্ব
প্রসঙ্গত, ফিটনেস টিপস ও অভিনয়ের বিষয়ে সলমনের পরিবারে যাতায়াত ছিল অর্জুনের। এদিকে, সলমনের বোন অর্পিতার সঙ্গে ততদিনে সম্পর্ক রোম্যান্টিক পথে এগোতে থাকে অর্জুনের। এমনই কথা শোনা যায় বহু বলিউড গুঞ্জনে। সলমনের পরিবারও তখন এই সম্পর্ক নিয়ে বিরোধ করেনি। আর ছোট বোন অর্পিতা যেহেতু সলমনের খুব কাছের, তাই তাঁর বন্ধু অর্জুনও সলমনের খুব কাছের মানুষ হয়ে ওঠেন। এক সাক্ষাৎকারে এই সম্পর্কের কথা স্বীকারও করেন অর্জুন। জানান এই সম্পর্কের কথা সলমনভাইকে বলতে গিয়ে ব্যাপক ভয়ে ছিলেন তিনি!

সলমনের পরিবারে একই সঙ্গে পর পর সম্পর্কের ভাঙন!
এদিকে, সলমনের বোন অর্পিতার সঙ্গে সম্পর্কে থেকেই সেবাড়িতে সলমানের বৌদি মালাইকার সঙ্গে বন্ধুত্ব গভীর হতে থাকে অর্জুনের। ঘনিষ্ঠতা মাত্রাও বাড়তে থাকে। অন্যদিকে, মালাইকার স্বমী তথা সলমানের দাদা আরবাজের সঙ্গে মালাইকার সম্পর্কে চিড় ধরতে থাকে। শোনা যায়, একটা সময় খান পরিবারের বাড়ি ছেড়ে আলাদা অ্যপার্টমেন্টে ছেলেকে নিয়ে থাকতে শুরু করেন মালাইকা। আর সেই অ্যাপার্টমেন্টে গভীর রাতে অর্জুন কাপুরকে অনেকবার দেখা গিয়েছে বলে শোনা যায়। ফলে গুঞ্জন ছড়িয়ে যেতে থাকে। ততদিনে অর্পিতার সঙ্গে দূরত্ব বেড়েছে অর্জুনেরও। এদিকে, এই ঘটনার জেরে সলমনের পরিবারে তখন পর পর ২ টি সম্পর্কে ভাঙন ধরে যায়। একদিকে আরবাজ-মালাইকা, অন্যদিকে অর্জুন -অর্পিতা।

মালাইকার বন্ধুদের সঙ্গে অর্জুনের ওঠাবসা
এদিকে, মালাইকার বান্ধবী মহলে থাকা করিনা, বোন অমৃতাদের একটি পার্টিতে আচমকাই অর্জুনকে দেখা যায়। সেখানে মালাইকার পাশেই বশে অর্জুন ছবিতে পোজ দেন। খবর রাতারাতি আগুনের মতো ছড়িয়ে যায় বলিউডে। এদিকে, অর্জুনের প্রাক্তন বান্ধবী তথা সলমনের বোন অর্পতা ততদিনে বিবাহিতা। আয়ুষ শর্মাকে বিয়ে করে তিনি সন্তানের মা হওয়ার পথে।

ফাঁস করলেন সব সত্যি!
এদিকে, ২০১৬ সালে আরবাজ মালাইকা নিজেদের ডিভোর্সের কথা জানান দেন। অন্যদিকে, ১০ বছরের বড় মালাইকার সঙ্গে অর্জুনের প্রেম পর্বের খবর তাঁরা নিজেরাই জানান দিতে শুরু করেন। বিভিন্ন ট্যাবলয়েডে ছড়িয়ে যায় তাঁদের একসঙ্গের নানা মুহূর্তের ছবি।

মালাইকা- অর্জুন প্রেম কাহিনি ও সলমনের স্টান্স
এদিকে শোনা যায়, মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের প্রেম পর্ব নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়ে যান সলমন। বিভিন্ন গুঞ্জনে শোনা যায় যে, সলমন নিজে বহু পরিচালকে অর্জুনকে ফিল্মে কাস্ট করতে বারণ করেন।

সোনামের বিয়েতে কী ঘটেছিল!
এদিকে এই বিতর্কিক প্রেম পর্বের মাঝেই সোনাম কাপুরের বিয়েতে আমন্ত্রিত ছিলেন সলমন। বিয়ের রিসেপশনে সলমন আসতেই তাঁকে স্বাদরে গ্রহণ করতে দরজায় আসেন অর্জুন। দেখা যায়, অর্জুনকে পাত্তা না দিয়ে মুখ ঘুরিয়ে সলমন সোজা ভিতরে ঢোকেন। এদিকে, অর্জুনের বাবা বনি কাপুরও এক সাক্ষাৎকারে জানান যে সলমনের সঙ্গে তাঁর নিজের সম্পর্ক আগের মতো নেই। শোনা যায়, মালাইকার থেকে অর্জুনকে দূরে থাকার জন্যও বহু বার বলেন বনি। তবে গোটা পর্ব ঘিরে কাপুরদের সঙ্গে খান পরিবারের যে সম্পর্কে চিড় ধরেছে, তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications