• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

স্বামী রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক চাইতেই কি ফিল্ম হাতছাড়া হল দীপিকার! বলিউড পাড়ায় গুঞ্জন

Google Oneindia Bengali News

'রামলীলা: গোলিয়ো কি রাসলীলা' চবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করে দীপ-বীরষ। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সেই অনস্ক্রিন রোম্যান্স শেষে অফ স্ক্রিনেও তাক লাগিয়ে দেয়। ২০১৯ সালে রাজকীয় আয়োজনে প্রেমকে পরিণতি দিয়ে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ততক্ষণে বলিউডের বক্স অফিসে দীপিকা ও রণবীরের জুটি 'হিট অ্যান্ড হট'। এবার সেই দীপিকা ও রণবীরকে কেন্দ্র করে নয়া ডল্পনার মেঘ তৈরি হয়েছে 'বৈজু বাওরা' ছবি ঘিরে।

 ডিপসকে ঘিরে কোন জল্পনা!

ডিপসকে ঘিরে কোন জল্পনা!

জানা যাচ্ছে, সঞ্জয়লীলা বনশালীর পরিচালিত ছবি 'রামলীলা'র হাত ঘরে দীপিকাকে সাফল্যের এক অসামান্য সিঁড়িতে চড়তে দেখেছে গোটা বলিউড। এরপর 'বাজিরাও মস্তানি' ছবির হাত ধরে দীপিকা পাড়ুকোন একের পর এক তাক লাগানো ছবিতে অভিনয় করেছেন। সঞ্জয়লীলা বনশালীর পর পর ছবিতে দীপিকার এমন অভিনয় অনেকের মনই জয় করে। পরিচালক অভিনেত্রীর এই জুটি পর পর বক্স অফিসে সাফল্য কুড়িয়ে নেয়। এই পরিস্থিতিতে দীপিকা পাড়ুকোনকে নিয়ে নিজের 'ড্রিম প্রজেক্ট' 'বৈজু বাওরা' ছবিটি তুলে ধরতে চান বনশালী। আর শোনা যাচ্ছে ' বৈজু বাওরা' থেকেই এবার বাদ পড়ে গেলেন ডিপস।

কেন ছবি হাতছাড়া দীপিকার?

কেন ছবি হাতছাড়া দীপিকার?

স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে 'বৈজু বাওরা' ছবির দিয়েই ফের একবার দীপবীর জুটির কামাল তুলে ধরতে মুখিয়ে ছিলেন দীপিকা। সঞ্জয় লীলা বনশালীর এই ছবি নিয়ে তিনি বেশ উৎসাহিত ছিলেন বলেও জানা যায়। এদিকে, তবে শোনা যাচ্ছে যে স্বামী রণবীর সিং যতটা টাকা এই ফিল্মের জন্য পারিশ্রমিক হিসাবে চেয়েছেন দীপিকাও ততটাই টাকা ফিল্মের পারিশ্রমিক হিসাবে চেয়েছেন। আর স্বামীর সমান পারিশ্রমিকের অঙ্ক চাওয়াতেই দীপিকাকে ফিল্ম 'বৈজু বাওরা' থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

পর পর ছবিতে একসঙ্গে কাজের পর কী ঘটল?

পর পর ছবিতে একসঙ্গে কাজের পর কী ঘটল?

পরিচালক সঞ্জয় লীলা বনশালীর হাত ধরে এসেছে 'রামলীলা' 'বাজিরাও মস্তানি' ছবিগুলি। পরবরর্তীকালে বহু বিতর্কের স্রোত পেরিয়ে এসেছে 'পদ্মাবত' সেই ছবিতে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন দীপিকা। আর সেই ছবির পরই 'বৈজু বাওরা' ছবিটি দীপিকাকে নিয়ে করার কথা ছিল বনশালীর। জানা গিয়েছে দীপিকার সঙ্গে পারিশ্রমিক নিয়ে মন পরিচালকের মত পার্থক্যের জন্য বনশালীর এই ডির্ম প্রজোক্ট থেকে সম্ভবত ছিটকে গেলেন ডিপস।

'বৈজু বাওরা' ইতিহাস

'বৈজু বাওরা' ইতিহাস

১৯৫২ সালে 'বৈজু বাওরা' ছবিটি তৈরি হয়েছিল ভারত ভূষণ ও মীনা কুমারীকে নিয়ে। ছবিতে মুঘল দরবারের গায়ক তানসেনকে নিয়ে বিভিন্ন কাহিনি তুলে ধরা হয়। সেই তানসেনের কাহিনি নিয়েই বনশালীর আসন্ন ফিল্ম।

স্নান না করেই রবিবারগুলো কাটিয়ে দিতেন শাহরুখ! গৌরীর সঙ্গে রোম্যান্সের পুরনো দিন স্মরণ 'বাজিগর'-এরস্নান না করেই রবিবারগুলো কাটিয়ে দিতেন শাহরুখ! গৌরীর সঙ্গে রোম্যান্সের পুরনো দিন স্মরণ 'বাজিগর'-এর


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Deepika Padukone out of Baiju Bawra says latest report. Reportedly Deepika Padukone demanded Equal pay as Ranveer Singh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X