রণবীরকে একটি বিশেষ নামে ডাকেন দীপিকা, জানেন কি সেটা কোন নাম

রনবীর এবং দীপিকা দু’‌জনেই যে সুখি দম্পতি তা তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলেই বোঝা যায়। সম্প্রতি দীপিকা তাঁর স্বামী রনবীরকে কি নামে ডাকেন তা ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার দীপিকা তাঁর ইনস্টাগ্রামের ৪৮.‌৬ মিলিয়ন অনুগামীর জন্য তাঁর হোয়াটস অ্যাপে পরিবারের গ্রুপের একটি স্ক্রিনশট দেন। এই গ্রুপে রয়েছেন দীপিকার অভিভাবক প্রকাশ ও উজ্জ্বলা পাড়ুকোন, তাঁর অভিনেতা স্বামী রনবীর সিং ও দীপিকার শ্বশুড়বাড়ির সদস্যরা।

রণবীরকে একটি বিশেষ নামে ডাকেন দীপিকা, জানেন কি সেটা কোন নাম

এই স্ক্রিনশটে দেখা গিয়েছে, দীপিকা তাঁর স্বামী রনবীরের যোগাযোগের নম্বরটি একটি বিশেষ নাম দিয়ে সেভ করে রেখেছেন। যা হল '‌হ্যান্ডসম’‌। তবে অবশ্য তিনি তাঁর মা–বাবার নম্বর '‌আম্মা’‌ ও '‌পাপা’‌ নামেই সেভ করে রেখেছেন। আর শ্বশুড়ের নম্বর সেভ করা তাঁর পুরো নাম জুগজিত সিং ভাবনানি নামে।

স্ক্রিনশটে দেখা গিয়েছে, হোয়াটস অ্যাপে পরিবারের সদস্যরা সম্প্রতি রনবীরের এক সাক্ষাতকার সম্পর্কে কথা বলছেন। কথোপকথন দেখে বোঝা গেল রনবীরের সাক্ষাতকারের প্রশংসা করছেন সকলে। একদিকে যেমন দীপিকার অভিভাবকের এই সাক্ষাতকারটি খুবই '‌আকর্ষণীয়, তথ্যবহুল এবং স্পষ্ট’‌ লেগেছে অন্যদিকে রনবীরের বাবা জানিয়েছেন তাঁর ছেলের সাক্ষাতকার প্রাণবন্ত ও মজাদার ছিল। রনবীরের বিশেষ নামটি স্ক্রিনে ফুটে উঠেছে এবং সকলের প্রশংসা পেয়ে তিনি আপ্লুত। ধন্যবাদ জানিয়েছেন সকলকে। ইনস্টাতে এই স্ক্রিনশট শেয়ার করে দীপিকা লিখেছেন, '‌এবং আমরা এভাবেই রোল করি.‌.‌.‌.‌যখন পরিবারের কোনও সদস্যের বড় কোনও দিন হয় আমরা এভাবেই পরস্পরের প্রশংসা করি। যেমনটা এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে। সম্প্রতি আমার স্বামীর এক সাক্ষাতকারের প্রশংসা করছেন সকলে। একইভাবে আমরা যখন কোনও আলাদা বা ভালো কাজ করি তখন এভাবেই আমাদের প্রশংসা করা হয় বা আরও ভালো করার পরামর্শ দেওয়া হয়। যেটা আমাদের কাছে খুবই মূল্যবান।’‌

সম্প্রতি আরও একটি পোস্ট ঘিরে অনুগামীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেখানে রনবীরকে ধরে চুমু খাচ্ছেন দীপিকা। ইনস্টাতে বুমেরাং এই ভিডিওটি শেয়ার করে দীপিকা লেখেন, '‌বিশ্বের সবচেয়ে স্কুইশেবল মুখ’‌। এই পোস্টে মন্তব্য করেন করিশ্মা কাপুরও।

রনবীর কাপুরের বিপরীতে '‌৮৩’‌ ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও তাঁর পরবর্তী ছবি শকুন বাত্রা আসতে চলেছে, যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডে ও সিদ্ধার্থ চতুর্বেদিকে। দীপিকাকে শেষবারের মতো দেখা গিয়েছিল '‌ছপক’‌–এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+