সহ-অভিনেত্রীর হাতে থুতু ফেলা থেকে একাধিক নারী সংসর্গ ঘিরে বিতর্ক! আমিরকে নিয়ে কিছু গুঞ্জন একনজরে
সহ-অভিনেত্রীর হাতে থুতু ফেলা থেকে একাধিক নারী সংসর্গ ঘিরে বিতর্ক! আমিরকে নিয়ে কিছু গুঞ্জন একনজরে
আমির খানকে বলিউড চিরকালই চেনে 'মিস্টার পারফেকশনিস্ট' হিসাবে। তাঁর অভিনয় যেমন তাঁকে মিস্টার পারফেকশনিস্ট তকমা এনে দিয়েছে, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন বহুবার তাঁকে বিতর্কের কেন্দ্রে ঠেলে দিয়েছে। প্রথম স্ত্রী রিনার সঙ্গে বিয়ের ১৫ বছর পর ফের দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে ১৫ বছরের প্রেম জীবনের ইতি টেনে আমির আলোচনার কেন্দ্রে এসেছেন। আর বারবারই তাঁর বিবাহবিচ্ছেদ বিতর্ক তৈরি করেছে । একাধিক মহিলা সংসর্গ থেকে সহ অভিনেত্রীদের সঙ্গে তাঁর আচরণ বারবার গুঞ্জনের লাইমলাইট এনে দিয়েছে আমিরের জীবনে।

কিরণের সঙ্গে ডিভোর্সের আগে কী ঘটেছিল?
কিরণের সঙ্গে ডিভোর্সের আগে আমিরের ঘনিষ্ঠ বন্ধু আমিন হাজি বারবার তাঁদের ডিভোর্স রেখার চেষ্টা করেছিলেন বলে তিনি জানিয়েছেন এক সংবাদমাধ্যমকে। তবে বহুবার বোঝানোর পরও আমির ও কিরণ নিজের সিদ্ধান্তে অচল থেকেছেন বলে খবর। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে কেন আমির- কিরণের ডিভোর্স ঘটল?

মাধুরীর হাতে থুতু ফেলার ঘটনা
শোনা যায়, মাধুরীর সঙ্গে একবার শ্যুটিংয়ের সময় তাঁর হাতে জেনে বুঝে থুতু ফেলেছিলেন আমির। মজার ছলে ঘটানো সেই কাণ্ডকে মাধুরী তখনই জবাব দিয়ে দিয়েছিলেন মজার ছলেই! তবে শোনা যায়, হাতের রেখা পড়তে জানেন এমনটা বলে আমির মাধুরীর হাত নিজের মুখের কাছে নিয়ে সেবার থুতু ফেলেছিলেন।

থুতু ফেলা কাণ্ডে জুহি কী ঘটিয়েছেন?
এদিকে, মাধুরীর সঙ্গে যা ঘটিয়েছিলেন আমির সেই একই কাণ্ড তিনি জুহির সঙ্গে ঘটাতে যান। শোনা যায়, 'ইশক' ছবির শ্যুটিং চলাকালীন জুহির পরিবারের কয়েকজন শ্যুটিং দেখতে আসেন। সেই সময় মজার ছলে আমির জুহির হাতেও হাত দেখার নাম করে থুতু ফেলেন। মুহূর্তে বিরক্ত হন জুহি। এরপরদিন অভিনেত্রী শ্যুটিংয়ে আসেননি। পরে বহু বছর তিনি আমিরের সঙ্গে কথা বলেননি। একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করেননি।

ঘটনা নিয়ে আমির নিজে কী জানিয়েছেন?
মাধুরী ও জুহির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে পরবর্তীকালে মজার ছলেই আমির বলেন যে, তিনি যে সমস্ত অভিনেত্রীর হাতে থুতু ফেলেছেন ,তাঁরা পরবর্তীকালে নামী অভিনেত্রী হয়েছেন। বিষয়টি নিয়ে বহু সাক্ষাৎকারে মুখ খোলেন আমির।

এই নামী অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূতভাবে নাম জড়ায়?
বলিউডের গুঞ্জন বলে, রিনা দত্তের সঙ্গে প্রেম ও দাম্পত্য পর্বের মধ্যেই পূজা ভাটের সঙ্গে 'দিল হ্যায় কি মানতা নহি' ছবির শ্যুটিংয়ের সময় আমির সম্পর্কে জড়িয়ে যান। তবে সেই ঘটনা কেউই স্বীকার করেননি। এই প্রেম পর্বও স্বল্প দিনের ছিল বলে শোনা যায়।

বিবাহবহির্ভূত সম্পর্কে শোনা যায় জেসিকার নাম
একটা সময় রিনা ও আমিরের সম্পর্ক যখন কার্যত তোলপাড় পরিস্থিতিতে ছিল, তখনই শোনা যায় ,'গুলাম' ছবির সেট-এ বিদেশী সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে পরিচিতি হয় আমিরের। পরবর্তীকালে সেই সম্পর্কের গভীরতা নিয়েও বিভিন্ন বিতর্ক ও গুঞ্জন শোনা যায়। পরবর্তীকালে ২০০৩ সালে জেসিকা হাইনের পুত্র সন্তান জন্ম নেয়। যার নাম 'জান'।

নাম জড়িয়েছে এই সুন্দরী সুপারস্টারের
আমিরের জীবনে বহু নারী সংসর্গের ঘটনা বিভিন্ন সময়ে উঠে এসেছে। ২০০১ সালে তিনি 'দিল চাহতা হ্যায়' ছবিতে অভিনয় করেছেন প্রীতি জিন্টার সঙ্গে। সেই সময় দুই অভিনেত্রী অভিনেত্রীর বন্ধুত্ব ঘিরেও একাধিক গুঞ্জন শোনা যায়।

প্রসঙ্গে কিরণ
রিনা দত্তের সঙ্গে বিয়ের সম্পর্কে তিড় ধরতেই আমিরের সঙ্গে 'লাগান' ছবির সহ পরিচালক কিরণ রাওয়ের ঘনিষ্ঠতার গুঞ্জন ওঠে। এরপর ২০০৫ সালে তাঁরা বিয়ে করেন। মূলত, সেই সময় একাধিক অভিনেত্রী ও মহিলার সঙ্গে আমিরের নাম জড়িয়েছে বিভিন্ন গুঞ্জনে।

ফতিমার সঙ্গে প্রেমের গুঞ্জন
প্রসঙ্গত, ফতিমা শানা শেখের সঙ্গে আমির খানের সম্পর্কের গভীরতা নিয়েও বহুবার গুঞ্জন হয়েছে। 'দঙ্গল' ছবিতে তাযঁর মেয়ের ভূমিকায় অভিনয় করা ফতিমা যদিও এই সমস্ত গুঞ্জন নস্যাৎ করেন। তবে আমিরের ডিভোর্সের পরই আবারও সেই গুঞ্জন মাথাচাড়া দিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications