রাখী উৎসবে বলিউড তারকাদের মূল্যবান উপহারের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার
ভাই-বোনেদের প্রিয় উৎসব হল রাখী বন্ধন। এদিন ভাইদের হাতে রাখী বেঁধে বোনেরা তাঁদের দীর্ঘায়ু কামনা করেন এবং ভাইও বোনের হাতে উপহার দিয়ে তাঁকে সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। বলিউডে এই রাখী উৎসব দারুণভাবে উদযাপন করা হয়। শুধু তাই নয়, রাখীতে একে-অপরকে দামী উপহারও দেন তাঁরা। আসুন জেনে নিই কোন বলিউড তারকা নিজের বোনেদের কত মূল্যবান উপহার দিয়েছেন।
হৃত্ত্বিক রোশন
তালিকায় প্রথমেই নাম রয়েছে হৃত্ত্বিক রোশন ও তাঁর বোন সুনয়না রোশনের। জানা গিয়েছে যে গত বছর রাখীর সময় সুপারস্টার হৃত্ত্বিক রোশন তাঁর বোন সুনয়নাকে একটি হ্যান্ডব্যাগ উপহার দেন, যার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
অর্জুন কাপুর
সৎ ভাই-বোন হলেও অর্জুন কাপুর ও জাহ্নবী কাপুরের মধ্যে বন্ডিং দুর্দান্ত। তাঁরা একে-অপরকে খুব ভালোবাসেন। গত বছর রাখীর সময় অর্জুন জাহ্নবীকে হিরের সেট দিয়েছিলেন, যার মূল্য এক কোটি টাকা।
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী ও তাঁর ভাই লব সিনহাও প্রত্যেক বছর রাখী উৎসবে সামিন হন। গত বছর রাখীর সময় লব তাঁর বোন সোনাক্ষীকে একটি হার উপহার দেন, যার মূল্য ৪০ লক্ষ টাকার কাছাকাছি।
সইফ আলি খান
প্রত্যেক বছর রাখীর উৎসব পালন করে থাকেন সইফ আলি খান ও সোহা আলি খান। গত বছর এই উৎসবের সময় সোহা আলি খান তাঁর দাদার থেকে উপহার স্বরূপ হিরের কানের দুল পেয়েছিলেন। শোনা যায় তার দাম নাকি ৩০ লক্ষের কাছাকাছি।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ভাই সিদ্ধার্থ চোপড়াকে খুব ভালোবাসেন। গত বছরের রাখীতে প্রিয়াঙ্কা তাঁর ভাইয়ের কাছ থেকে ১০ কোটি টাকার একটি ফ্ল্যাট উপহারে পান।

আমির খান
আমির খান তাঁর দুই বোন ফরেত ও নিখত খানের সঙ্গে খুব ঘনিষ্ঠ। গত বছর রাখীর সময় আমির খান তাঁর দুই বোনকে সোনার চেন উপহার দেন, যার মূল্য ছিল ১৫ লক্ষ টাকা।
কার্তিক আরিয়ান
কার্তিক আরিয়ান ও তাঁর বোন কৃতিকা আরিয়ানের বন্ডিং ছবিতে খুবই স্পষ্ট। জানা গিয়েছে, গত বছর কার্তিক তাঁর বোনকে রাখীতে ৭০ লক্ষ টাকা মূল্যের হিরের আংটি উপহার দেন।
সলমন খান
দত্তক হলেও সলমন খান তাঁর বোন অর্পিতাকে কখনও পর বলে ভাবেন না। একেবারে নিজের ছোট বোনের মতোই ভালোবাসেন। সলমনের আরও এক বোন রয়েছে যাঁর নাম অলবীরা। গত বছর দুই বোন তাঁদের দাদার থেকে রাখীতে দু'টি ফ্ল্যাট উপহারে পান।
সারা আলি খান
সারা আলি খান ও তাঁর ভাই ইব্রাহিম আলী খানের মধ্যে বন্ডিং দারুণ। ভাই-বোনের জুটি তাঁদের ভক্তদেরও খুব পছন্দ। গত বছর রাখী উৎসবের সময় সারাকে ইব্রাহিম ১ কোটি টাকার হিরের আংটি উপহার দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications