Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Zinc Rich Foods: জিঙ্কের ঘাটতি পূর্ণ করতে নিত্যদিন খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখবেন?

প্রতিটি মানব শরীরে ভিটামিন সি, ই, কে, ১২, প্রোটিন, ফাইবারের মতোই জিঙ্কের প্রয়োজনও আছে। যদি আপনার শরীরে জিঙ্কের অভাব থাকে তাহলে আপনার আপনার শরীরে নানান রোগ বাসা বাঁধতে পারে। চিকিৎসকের মতে, জিঙ্কের অভাব থাকলে শরীরে আপনি জোর পাবেন না। রোগ প্রতিরোধের ক্ষমতা ক্রমশই কমতে থাকবে, কাজের ইচ্ছা থাকবে না।

যাদের শরীরে ব্যক্তি শরীরে জিঙ্কের অভাব রয়েছে তাদের চুল উঠে যায় দ্রুত, ওজন কমতে থাকে। চোখে তারা ঝাপসা দেখেন, ডায়রিয়ার মতন সম্ভাবনা থাকে প্রবল। এমন কিছু খাদ্য আছে যেগুলি আপনি আপনার খাদ্য তালিকায় নিত্যদিন রাখুন, এগুলিতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে শরীরে জিঙ্কের ঘাটতিও পূরণ হবে। দেখুন সেই খাদ্য তালিকায় কী কী রাখবেন।

Zinc Rich Foods

মাংস

মাটন বা ভেড়ার মাংস বা গরুর মাংসে জিঙ্ক থাকে। ১০০ গ্রাম মাংসে চার থেকে পাঁচ মিলিগ্রাম জিঙ্ক থাকে, এগুলি খেলে আপনার শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ হবে।

ঝিনুক

রান্না করা ১০০ গ্রামের একটি ঝিনুকে ৭০ থেকে ৮০ মিলিগ্রাম জিঙ্ক থাকে, যদি আপনার শরীরে জিঙ্কের ঘাটতি থাকে, তাহলে আপনি নিত্যদিন ঝিনুক রান্না করে খেতে পারেন।

কাঁকড়া

আমরা কমবেশি সকলেই খেতে ভালোবাসি। তবে সবসময় খাওয়া হয় না। তবে জানেন এই কাঁকড়া শুধু স্বাদের জন্য খাই তা কিন্তু নয়, জিঙ্কের ঘাটতি পূরণ করতে কাঁকড়া জুড়ি মেলা ভার। ১০ গ্রাম একটি কাঁকড়ায় ছয় থেকে সাত মিলিগ্রাম জিঙ্ক থাকে। যা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

দই

আমরা সকলে ভাতপাতা দই খেয়ে থাকি। যারা ডায়েট করেন তারা অবশ্যই দই খান। তবে শুধু চর্বি কমানোর জন্যই যে দই খাই তা কিন্তু নয়। ১০০ গ্রাম দইতে ০.৪ থেকে ০.৫ মিলিগ্রাম জিঙ্ক থাকে। যা আপনার শরীরে জিঙ্কের ঘাটতি পূরণ করবে।

Zinc Rich Foods


বাদাম

১০০ গ্রাম ভাজা বাদামে তিন মিলিগ্রাম জিঙ্ক থাকে। এটি শরীরের জন্য খুবই উপকারী।

ডিম

যদি আপনি জিঙ্কের ঘাটতি পূরণ করতে চান তাহলে রোজ একটি করে ডিম সেদ্ধ খান। ১০০গ্রাম ডিমে ১ থেকে ১.২ মিলিগ্রাম জিঙ্ক থাকে। এটি আপনার শরীরের জন্য খুবই উপকারী।

মুসুরির ডাল

মুসুরির ডালে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, যদি আপনি নিত্যদিন এই একবেলাও খেতে পারেন তাহলে আপনার জিঙ্কের ঘাটতি পূরণ হবেই। ১০০ গ্রাম মুসুরির ডালে ১.৩ থেকে ১.৫ মিলিগ্রাম জিঙ্ক থাকে।

মুরগির মাংস

প্রতি ১০০ গ্রাম মুরগির মাংসে ০.৯ থেকে ১.৩ মিলিগ্রাম জিঙ্ক থাকে, এটি শরীরের জন্য খুবই উপকারী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+