Winter Tips: শীতকালে শরীরকে ভেতর থেকে গরম রাখতে রোজ খান এই সুপারফুডগুলি

শীতকালে সকলেরই প্রায় ঠান্ডা লাগা থেকে সর্দি-কাশি লেগেই থাকে, কারণ এই মরসুমে রোগ প্রতিরোধের ক্ষমতা সকলেরই কমতে থাকে। তাই শরীরের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার।

যদি শীতে আপনি শরীরকে ভেতর থেকে গরম রাখতে চান তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় পুষ্টি সম্মত খাবার রাখতে হবে, সেই সঙ্গে এমন খাবার খেতে হবে যেগুলি আপনার শরীরকে গরম রাখবে। এমনকি ঠান্ডা পর্যন্ত লাগতে দেবে না। দেখুন খাদ্য তালিকায় কী কী রাখবেন।

Winter Tips

  • বাদাম

বাদাম খাওয়া শরীরের জন্য এমনিতেই ভালো, এটি পুষ্টিগুণে ভরপুর, বাদাম যদি আপনি নিত্যদিন খেতে পারেন তাহলে আপনার শরীর ভেতর থেকে গরম থাকবে, বাদামের প্রচুর উপকার রয়েছে, রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামও।

  • তিল

শরীরকে ভেতর থেকে গরম রাখতে শীতকালে রোজ খান তিল। এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সেই সঙ্গে সর্দি- কাশি থেকে মুক্তি পাবেন। আপনার যদি প্রচন্ড পরিমাণে কাশি হয় তাহলে যদি সেই সময়েই যদি আপনি সামান্য তিল খান তাহলে কিন্তু কাশি দ্রুত কমবে।

  • সবজি

গাজর, মিষ্টি আলু, বিট, মূলো ইত্যাদি সবজি নিত্যদিন খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। তাহলে শরীরকে ভেতর থেকে ভালো থাকবে।এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, থাকে অ্যান্টি অক্সিডেন্টও।

  • অ্যাভোকাডো

এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে রয়েছে প্রচুর উপকার, রয়েছে ভিটামিন এ, সি, বি, ১২। এগুলি খেলে আপনার স্মৃতিশক্তি অন্যদের তুলনায় অনেক বাড়বে। আপনার মনে রাখার ক্ষমতা ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া ঘুমও ভালো হবে।

  • আদা, রসুন

শীতকালে শরীর সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বানাতে নিত্যদিন গোলমরিচ, আদা, রসুন, হলুদ খান। এটি খেলে আপনার শরীর ভেতর থেকে গরম থাকবে। এগুলিতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট।

  • হলুদ

হলুদে রয়েছে প্রচুর গুণ, হলুদের কারকিউমিন নামক এক প্রকার যৌগ থাকে। তাই এটি খেলে আপনার মস্তিষ্ক ভালো থাকবে। শুধু তাই নয়, তাই নয় ডিমেনশিয়া রোগেরও ঝুঁকি কমবে, সেই সঙ্গে শরীরও ভেতর থেকে গরম হবে।

  • ড্রাইফুটস

নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন ড্রাইফুটস। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফাইবার থাকে। সেই সঙ্গে আপনি চিনা বাদামও রাখতে পারেন। এগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। হার্ট ভালো থাকবে, এমন কি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে অনেকটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+