ভ্যালেন্টাইন্স ডেতে সাধ্যের মধ্যে এই উপহার দিয়েই আপনি জিতে নিন সঙ্গীর ভালোবাসা
রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। আর এই বিশেষ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন প্রেমিক-প্রেমিকারা। এই বিশেষ দিনটি ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটানোর দিন। তবে ভালোবাসার প্রকাশ ঘটাতে কোনও দিনের প্রয়োজন হয় না।
তবুও প্রতিবছর এই বিশেষ দিনটি পালন করে থাকেন সকলে। আর এই বিশেষ দিনটিকে যদি আপনি আরও সুন্দর করে তুলতে চান তাহলে আপনি কিন্তু এই উপহারগুলি আপনার কাছের মানুষকে দিতেই পারেন। এতে তিনি কিন্তু খুব খুশি হবেন। তাছাড়াও খুব কম বাজেটের আপনার সাধ্যের মধ্যেই কিন্তু থাকবে। কোন কোন উপহার দিয়ে আপনি আপনার সঙ্গীর ভালোবাসা জিতে নেবেন, জানুন।

- হাতে লেখা প্রেমপত্র
বর্তমানে আমরা সকলেই কিন্তু মোবাইলের ওপর নির্ভর করি। মোবাইলে মেসেজ করা থেকে ফোন করা, যা ছাড়া আমরা নিজেদের দিন শুরু করতেই পারি না। আপনি এই বিশেষ দিনটিতে আরও আকর্ষণীয় ও খুশি করে তুলতে চান, তাহলে একটু পুরনো ছন্দে ফিরে যান, হাতে লিখে যদি প্রেমপত্র পাঠান, তাহলে কিন্তু আপনার সঙ্গীকে একটু অবাক হবেনই বটে! আপনার আবেগ, ভালোবাসা, অনুভূতি সবই প্রকাশ করতে পারবেন।
- ক্যান্ডেল লাইট ডিনার
যদি আপনি আপনার সাধ্যের মধ্যেই জীবনসঙ্গীকে উপহার দিতে চান তাহলে দেরি না করে বাড়িতেই কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করতে পারেন। প্রায় সময়ই সকলের ডিনার ডেটে যায় কিংবা ক্যান্ডেল লাইট ডিনারে যায়। কিন্তু আপনার জীবনসঙ্গী খুব খুশি হবেন। তার মনের মত কোনও খাবার আপনি নিজের রান্না করে তাকে দিতে পারেন। সেই সঙ্গে সামনে মোমবাতি জ্বালিয়ে একটা ফুলের তোড়া নিয়ে সুন্দরভাবে টেবিল সাজাতে পারেন। এতে কিন্তু আপনার খরচ অনেকটা কমবে। এই বিশেষ দিনটিকে আপনার জীবনসঙ্গী আশা করি মনের মণিকোঠায় তুলে রাখবেন।
- সারপ্রাইজ পিকনিক
ভ্যালেন্টাইন্স ডের দিন যদি আপনি একটি সারপ্রাইজ পিকনিকের প্ল্যান করেন তাহলে কেমন হয় বলুন তো! এই বিশেষ দিনে কোনও দামি রেস্তোরাঁ কিংবা ক্যাফেতে না গিয়ে যদি একটি পার্কে, নিরিবিলি নির্জন স্থানে গিয়ে আপনি ঘরেই রান্না করে খাবার নিয়ে গিয়ে সেখানে গিয়ে একসঙ্গে দু’জনে কিছুটা সময় কাটান। আনন্দ করে বাড়ির খাবার খাবেন। সেই সঙ্গে উষ্ণ স্পর্শ করে আপনার জীবন সঙ্গীকে যদি আরেকবার বলেন,’ আমি তোমাকে ভালোবাসি’। তাহলে কেমন হবে বলুন তো!
- গয়না
গয়না মেয়েদের কিন্তু খুব পছন্দের একটি জিনিসই। গয়না সোনার হোক কিংবা রুপোর। আপনি কিন্তু আপনার সামর্থ্যের মধ্যেই আপনার জীবনসঙ্গীকে তার পছন্দমত নেকলেস, ব্রেসলেট, আবার কানের দুলও উপহার দিতে পারেন। তাছাড়াও আপনি আংটি দিতে পারেন।
- ছবির অ্যালবাম
অ্যালবাম প্রায় কমবেশি সকলেরই পছন্দ করেন। তাই এই ভ্যালেন্টাইন্স ডেতে সঙ্গীকে খুব খুশি করতে আপনাদের দু’জনের সুন্দর মুহূর্তের ছবি কোলাজ করে একটি ছবির অ্যালবাম করে তাকে দিতেই পারেন। এটি কিন্তু তিনি স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দেবেন।
- লাভ জার
আপনি কিন্তু এই ভালবাসা দিবসে আপনার মনের মানুষকে লাভ জার দিতেই পারেন। আপনি একটা সুন্দর ছোট কাঁচের বাক্সে ও তাতে ছোট ছোট কয়েকটি কাগজে আপনি আপনার মনের ছোট ছোট কথা লিখে সেই কাগজে মুড়ে রেখে দেবেন। তারপর সেই জারটি তাকে উপহার দিন। যখন তিনি কাগজ খুলবেন এবং আপনার ভালোবাসাকে অনুভব করবেন।
-
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
আমেরিকার 'অযৌক্তিক' দাবির কারণেই ভেস্তে গেল শান্তি আলোচনা, কী কী অভিযোগ ইরানের -
তৃণমূল কংগ্রেসের সমর্থন অভিনেতা বিজয়ের টিভিকে-কে, ২০২৬-এ তামিলনাড়ুতে পরিবর্তনের ডাক










Click it and Unblock the Notifications