Skin Peels Off From Hand: হাতের তালু থেকে চামড়া উঠছে, কীভাবে মিলবে রেহাই, জানুন
Skin Peels Off From Hand: বর্ষাকালে সকলেরই প্রায় নানা রকম অসুখ বিসুখ লেগে থাকে। এসময় শরীর সুস্থ রাখা দরকার প্রায় সকলেরই। এমন অনেকে রয়েছেন যাদের বর্ষাকালে হাতের তালুর চামড়া উঠতে থাকে। এনিয়ে তারা বিশেষ চিন্তায় পড়ে যান, কীভাবেই বা মুক্তি পাবেন এর থেকে। অনেকের হাত লাল হয়ে যায়, জ্বালাজ্বালা ভাব হয়, চুলকায়, কিন্তু এটা একটা বড় সমস্যা। এটা আবার কিছুদিন পরেই হয়তো ঠিক হয়ে যায়। তবে কেন হাতের তালু থেকে চামড়া ওঠে, জানেন।
চিকিৎসকদের মতে, বর্ষাকালে যাদের হাত থেকে চামড়া ওঠে তার বিশেষ কারণ রক্তশূন্যতা। সেই সঙ্গে যদি কেউ প্রচুর পরিমাণে রোদ্দুরে বেরোয়, তাহলেও কিন্তু তার হাতের তালু থেকে চামড়া উঠতে পারে। আবার বারবার হাত ধোয়ার কারণে, ভিটামিনের অভাবেও এরকম হতে পারে। ত্বক যদি শুকিয়ে যায় তাহলে হাতের চামড়া ওঠে। যদি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা থেকে তাহলে এমনই সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে। কীভাবে এর প্রতিকার করলে আপনার হাতের তালু থেকে আর চামড়া উঠবে না, জানেন।

জলের অভাব
আপনাদের শরীরে যদি জলের অভাব থাকে, তাহলে দ্রুতই সেই জলের অভাব ঠিক করতে হবে। শরীরকে হাইড্রেট রাখার চেষ্টা করুন। শরীর ডিহাইড্রেট হয়ে গেলে শরীরের নানান ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আপনি প্রচুর পরিমাণে তরমুজ, শসা টমেটো নানারকম ফল এবং মৌসুমী সবজি খান। তাহলে আপনার হাতের তালু থেকে চামড়া উঠবে না।
মধু
নিত্যদিন মধু খাওয়ার চেষ্টা করুন। মধুতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুন রয়েছে, যা আপনার ত্বককে ভালো রাখতে সক্ষম। যদি আপনি মধুতে এক চামচ অ্যালোভেরা জলে মিশিয়ে খসখসে জায়গায় লাগান বা যেখানে আপনার চামড়া উঠছে সেখানে যদি লাগান তাহলে আপনার চুলকানি এবং জ্বালা ভাব কমবে। সেইসঙ্গে খুব দ্রুত চামড়া ওঠা বন্ধ হবে।

গরম জল
হালকা গরম জল দিয়ে আপনার হাতের তালু ভালোভাবে ধুয়ে নিন। খুব গরম জল ব্যবহার করবেন না। তারপর হাত ধুয়ে শুকিয়ে নিন। তারপরে হাতে কিন্তু আর জল দেবেন না। দেখবেন আসতে আসতে আপনার হাতের ওঠা চামড়াগুলি মিলিয়ে যাচ্ছে।
নারকেল তেল
আপনি হাতের তালুতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এটি আপনার খুব উপকারী হবে। হাতে যদি আপনি নারকেল তেল মালিশ করেন তাহলে দ্রুত মুক্তি পাবেন।
মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন
যদি আপনি হাতের তালুর চামড়া ওঠা বন্ধ করতে চান তাহলে তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে যদি আপনি ভাজা খাবার খান তাহলে এমন হতে পারে। শরীর ঠান্ডা রাখার চেষ্টা করুন, তারপর খাবারের পরিবর্তে আপনি চিয়া বীজ, বাদাম, দই ইত্যাদি খাবার আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications