Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতে এই টিপসগুলি মানলে, আর এগুলি খেলেই শক্তিশালী হবে ফুসফুস, খাবেন নাকি?

শীতে রোগ, প্রতিরোধের ক্ষমতা অনেকেরই কমতে থাকে। আর বড় রোগে আক্রান্ত হবারও ঝুঁকি বেশি থাকে। তাছাড়া এই সময় শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। এই সময়ে ফুসফুসকে সুস্থ রাখতে অনেকেই কিন্তু অনেক পদক্ষেপ নেন। অনেকেই এই সময় ধুলোবালিতে অনেকেই যেতে চান না অনেকে।

ঠান্ডার মরসুমে দূষণ বাড়ে। সেই ক্ষেত্রে ফুসফুস এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়। তাই অনেকেই ঘরের বাইরে পা রাখতে ভয় পান। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। যা আমাদের শ্বাস নিতে বিশেষভাবে সাহায্য করে। তাছাড়া অক্সিজেন সরবরাহ ভালো রাখতে সাহায্য করে।

orange

তাই ফুসফুসকে শীতকালে সুস্থ রাখতে আপনি কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় এগুলি রাখবেন। তবে এমন কিছু খাবার আছে সেগুলি ভুলেও মুখে তুলবেন না। এতে কিন্তু ফুসফুসের দফারফা হয়ে যাবে। জানুন কী খাবেন আর কী খাবেন না।

  • কী কী খাবেন


ভিটামিন সি সমৃদ্ধ ফল

  • যদি আপনি ফুসফুসকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ ফল খাবেন। যেমন- কমলালেবু, লেবু, স্ট্রবেরি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা মানসিক চাপ কমানোর পাশাপাশি ফুসফুসকে ভালো রাখতেও সাহায্য করে।
  • শাকসবজি

নিত্যদিন ভরসা রাখুন শাকসবজির উপর। যেমন- পালংশাক, ব্রকলি ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে থাকে। যা পুষ্টিগুণ বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে পুষ্টিও বাড়াতে সাহায্য করে।

  • ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ

ফুসফুস ভালো রাখতে নিত্যদিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত মাছ খান। যেমন স্যামন, টুনা মাছ, শণের বীজ, আখরোট ইত্যাদি। এগুলি খেলে আপনার ফুসফুস ভালো থাকবে, শ্বাসকষ্টের ঝুঁকি কমবে।

  • বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল ও শাকসবজি

বিটা ক্যারোটিন সমৃদ্ধ ফল ও শাকসবজি খাদ্য তালিকায় নিত্যদিন থাকলে আপনার ফুসফুস কিন্তু খুব ভালো থাকবে। যেমন- মিষ্টি আলু, গাজর, কুমড়ো প্রচুর পরিমাণে খান। এতে ভিটামিন এ থাকে। যা ফুসফুস ভালো রাখে।

  • রসুন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রসুনে অ্যালেসিন থাকে, থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকি বড় রোগের ঝুঁকি কমায়।

  • আদা

যদি আপনি পারেন এই মরসুমে নিত্যদিন আদা খান। আদা ফুসফুসের জন্য খুব উপকারী। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

  • হলুদ

হলুদ খেলে আপনার ফুসফুস ভালো থাকবে। এতেও কারকিউমিন, আন্টিঅক্সিডেন্ট থাকে। যা তবক্ল উজ্জ্বল রাখতে সাহায্য করে।

কী কী খাবেন না

  • নুন, চিনি

তবে শীতের মরসুমে ফুসফুস ভালো রাখতে আপনি কিন্তু কখনই প্রক্রিয়াজাত খাবার খাবেন না। নুন বেশি খাবেন না, চিনি খাবেন না।

  • রেডমিট

ফুসফুসের জন্য খুব ক্ষতিকারক রেডমিট খাওয়া। যা একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে।

  • মদ

মদ ও তামাকজাতদ্রব্য একদমই খাবেন না। শীতকালে এতে ফুসফুসের দফারফা হয়ে যায়। এমনকি ফুসফুসে ক্যানসার পর্যন্ত হতে পারে।

  • মানুন এগুলি

ফুসফুসকে ভালো রাখতে এগুলি খাওয়ার পাশাপাশি এই টিপসগুলো মানতে হবে আপনাকে। যেমন- পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অর্থাৎ রোজ রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। সেই সঙ্গে মানসিক চাপ কমাতে হবে। ঘরের ভেতরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন। নিত্যদিন ব্যায়াম করুন, শীতে ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+