Home Remedies For Cough And Cold: নাজেহাল হচ্ছেন সর্দি-কাশিতে, ভরসা রাখুন ঘরোয়া টোটকায়
চলছে বর্ষাকাল, আর এসময় ঠাণ্ডা গরমে সকলেরই সর্দি কাশি লেগে থাকে। পাখা চালালে লাগে ঠান্ডা আবার না চালালে লাগে গরম। শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের সকলেরই কিন্তু সর্দি কাশি লেগে থাকে। গলা ব্যথা আর সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি যদি আপনি ঘরোয়া টোটকার মাধ্যমে এগুলো কমাতে চান তাহলে মেনে চলতে পারেন এই টিপসগুলি।
এসময় আপনি দুধে মিশিয়ে হলুদ খেতে পারেন। ভারতীয়দের প্রত্যেকের রান্না ঘরেই কিন্তু হলুদ থাকে। দুধও থাকে। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যদি আপনি গরম দুধে হলুদ মিশিয়ে খান তাহলে আপনার সর্দি কাশি কমবে। তাই এই বর্ষায় যদি আপনার সর্দি কাশি হয় বা ঠাণ্ডা লাগে তাহলে রাতে শোয়ার আগে এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে খান। তাহলে দ্রুত এর থেকে মুক্তি পাবেন।

কর্পূর
কর্পূর বিশেষত পুজোর কাজে ব্যবহার করে থাকি আমরা। তবে কর্পূর দিয়েও কিন্তু ঠাণ্ডা লাগা, সর্দি কাশি কমে। কারণ কর্পূর রয়েছে আন্টি ব্যাকটেরিয়াল, আন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। কাশি কমাতে কর্পূরের জুড়ি মেলা ভার। একটা চামচে দুটো বা তিনটে কর্পূর নিয়ে আগুন জ্বালান, যতক্ষণ আপনি আগুন দেখতে না পাবেন ততক্ষণ সেই ধোঁয়াটি নেবেন। এতে আপনার শ্বাসকষ্ট দূর হবে। কাশি কমবে।
আদা ও মধু মিশিয়ে খান
যদি আপনার প্রচন্ড পরিমাণে ঠাণ্ডা লাগে এবং গলা ব্যথা করে বা গলা খুসখুস করে বা গলা হালকা হালকা চুলকায় তাহলে কিন্তু আদা থেঁতো করে ফুটন্ত জলে দিয়ে দিন, তারপর তাদের কিছুটা মধু মিশিয়ে জল দিন। ভালোভাবে গরম করুন সেটি, তারপর উষ্ণ হালকা ঠান্ডা গরম জলটি আপনি খান। তাহলে দেখবেন গলায় খুব আরাম লাগবে এবং ঠাণ্ডা লাগাও কমবে।

চিকেন স্টু
ঠাণ্ডা লাগা, সর্দি কাশি থেকে বাঁচতে চিকিৎসকরা কিন্তু চিকেন স্টু খেতে বলেন। চিকেন স্টু খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেও বেশ ভালো। কারণ মুরগির স্যুপ খেলে দেহে শ্বেত রক্তকণিকা নিউট্রোফিলের গতিবিধিকে কমিয়ে দেয়, এটি খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে। যখন এটি খাবেন তখন অবশ্যই এটি গরম গরম খাবার চেষ্টা করবেন।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications