প্রায় সময়েই কি আপনারও হাতে, পায়ে ব্যথা হচ্ছে, কোন বড় রোগের লক্ষণ, জানেন আপনি?
হাত, পা থেকে শরীরের যেকোনও জায়গার ব্যথা সমস্যায় ভোগেন অনেকেই। এই সময়ে শরীর প্রায় সময় ক্লান্ত থাকে অনেকেরই। তেমনভাবে তাঁরা কাজ করতে পারেন না, কারণ তাঁরা এই সময় জোর পান না। এইসব কারণে অনেকেই কিন্তু ওষুধ খেতে চান না।
ঘরোয়া প্রতিকারের মাধ্যমেই এই সমস্যাগুলো থেকে বের হতে চান। তবে হাত পা ব্যথা কি বড় কোনও রোগের লক্ষণ। নাকি সাধারণ সমস্যা। তবে এই রোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। জানুন কোন রোগের কারণে হাতে, পায়ে প্রায় সময়ে ব্যথা হয়।

- রক্ত সঞ্চালনের সমস্যা
বিশেষজ্ঞদের মতে, রক্ত সঞ্চালনের সমস্যা হলে হাত পায়ের প্রচুর যন্ত্রনা হয়। এতে আপনার কাজের ক্ষমতা কমতে থাকে। এতে বড় রোগের ঝুঁকি বাড়তে থাকে। এমনকি এতে আপনার হার্টের সমস্যাও হতে পারে। তাই যদি এরকম হাত-পায়ে মাঝে মধ্যেই ব্যথা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- থাইরয়েড গ্রন্থির সমস্যা
থাইরয়েড গ্রন্থির সমস্যায় ভুগছেন বা হাইপোথাইরয়েডিজম রোগে ভুগছেন তাঁদের কিন্তু অনেক সময় গলা ব্যথা হয়। সেই সঙ্গে হাতে, পায়েও ব্যথা হয়। এই সময় এই কারণে হরমোনের সমস্যা হতে থাকে। যে কারণে আবারও পেশি ব্যথা হয়। জয়েন্টেও ব্যথা হয়।
শরীর খুব ক্লান্ত লাগে। কাজের ক্ষমতা থাকে না। চুল পাতলা হয়ে যায়। চেহারা ক্রমশ রোগা হতে থাকে, ত্বক শুকিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা দেখা দেয়। আবার শরীরে কোলেস্টেরলের মাত্রাও বাড়তে থাকে। তাই যদি আপনার হাত পায়ে ব্যথা হয়, একদমই বসে থাকবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
- ফাইব্রোমায়ালজিয়া
ফাইব্রোমায়ালজিয়া রোগে আক্রান্ত হলেও কিন্তু প্রায় সময় হাত পায়ে ভীষণ যন্ত্রণা অনুভব হয়। মেজাজ খিটখিটে হয়ে যায়। স্মৃতিশক্তি আসতে আসতে কমতে থাকে। যে কারণে পেশি ব্যথা ক্রমশ বাড়তে থাকে।
কোনভাবেই কিন্তু আপনি আপনার পেশি ব্যথা কমাতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। যদি এই রোগে আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। তবেই কিন্তু আপনি দ্রুত সুস্থ হতে পারবেন।












Click it and Unblock the Notifications