Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mother's Day-এই স্পেশ্যাল উপহারগুলো দিয়েই মাতৃ দিবসে মায়ের মুখে হাসি ফোটান!

এক অগাধ ভালোবাসার আশ্রয়স্থল হল মা। যার বুকে মাথা রেখে মনের কথা বলা যায়। যার সঙ্গে সারাটা দিন হাসিখুশি, মজায় কাটিয়ে দেওয়া যায়। মা-ই হলেন হলুদ প্রকৃত বন্ধু। মাকে ভালোবাসা বা উপহার দিতে কোনও দিনের প্রয়োজন হয় না। তবুও প্রতিবছর সকলেই পালন করেন 'আন্তর্জাতিক মাতৃ দিবস’। চলতি বছর মাতৃ দিবস পালিত হবে মে মাসের দ্বিতীয় রবিবার, ১১ তারিখ।

এই বিশেষ দিনে সকলেই তার মাকে নানান ধরনের উপহার দিয়ে একটু খুশি রাখার চেষ্টা করেন। এই বিশেষ দিনে আপনিও কি আপনার মাকে একটু ইউনিক উপহার দিয়ে খুশি রাখতে করতে চান, তাহলে চলতি বছরের মাতৃ দিবসে আপনি আপনার মাকে এই জিনিসগুলি দিতেই পারেন। এতে আপনার মায়ের মুখে হাসি ফুটবে। সেই সঙ্গে উপহারগুলো দেখেও ভালো লাগবে আপনার মায়ের। কী দেবেন মাকে, জানুন।

Mothers Day


স্কিনের স্পেশাল প্রোডাক্ট

মায়েরা পরিবার ও সন্তানের যত্ন নিতে নিতে নিজেদের যত্নের কথা ভুলেই যান। তাই এবার সন্তান হয়ে আপনি আপনার মায়ের যত্ন নিন। এই বিশেষ দিনে মাকে কিন্তু স্কিনের স্পেশাল যে কোনও প্রোডাক্ট আপনি উপহার দিতেই পারেন।

গয়না

যদি আপনার মা গয়না পছন্দ করেন, তাহলে তো কোনও কথাই নেই! যেকোনও সোনার দোকানে নিয়ে গিয়ে আপনার সামর্থ্য অনুযায়ী মাকে বেসলেট, আংটি, কানের দুল কিংবা মোটা চেন কিনে দিতেই পারেন। এতে তিনি কিন্তু খুব খুশি হবেন।

ঘর সাজাবার জিনিস

মায়েরা ঘর সাজাতে ভীষণ ভালোবাসেন। তাই এই মাতৃ দিবসে আপনি আপনার মাকে কিন্তু ঘর সাজাবার জিনিস কিনেই দিতে পারেন। যেমন সোফা, ডাইনিং টেবিল, বিভিন্ন ধরনের কভার, পর্দা, বিছানা, চাদর ইত্যাদি দিতেই পারেন। এতে কিন্তু তিনি খুব খুশি হবেন।

শাড়ি

মাকে খুশি করতে এই দিনে আপনি কিন্তু শাড়ি উপহার দিতেই পারেন। কারণ প্রতিটি নারী কিন্তু শাড়ি পড়তে ভালোবাসেন। আপনার বাজেটের মধ্যে আপনি তাকে শাড়ি কিনে দেবেন। তাছাড়াও তিনি যে ধরনের শাড়ি পড়তে পছন্দ করেন তেমন শাড়ি দেবেন।

ঘরে পরার পোশাক

আবার আপনি আপনার মাকে ঘরে পরার পোশাক দিতে পারেন। যেমন নাইটি নাইট ড্রেস, নাইটি দিতে পারেন। আপনার মা যে পোশাকগুলি ঘরে পরেন, সেগুলি দিতেই পারেন। এটি কিন্তু তার কাছে যেমন গরমের সময় স্বস্তিদায়ক হবে এবং তিনি কিন্তু খুব খুশিও হবেন।

বই

যদি আপনার মা গল্পের বই পড়তে খুব ভালোবাসেন, তাহলে বই গিফট করতেই পারেন। এগুলি পেয়ে আশা করি তিনি খুব খুশি হবেন।

রান্নার সরঞ্জাম

মায়েদের যেহেতু অর্ধেক সময়ে রান্না ঘরেই কেটে যায়। তাই এই বিশেষ সময় আপনি কিন্তু আপনার মাকে রান্নার সরঞ্জাম দিতেই পারেন। এতে দেখবেন আপনার মায়ের কিন্তু মন ভরে যাবে।

ঠাকুরের পুজোর জিনিস

ঠাকুরের পুজোর জিনিসও মাকে দিতে পারেন। কারণ মায়েরা রান্না করার পাশাপাশি পুরো বাড়িরই গোছাবার দায়িত্ব নেন। ঠিক তেমনি দেব-দেবীকেও সেবা করে থাকেন। তাই আপনি যদি আপনার মাকে পুজোর জিনিস উপহার দেন, তিনি খুশি হবেন। তবে ঠাকুর ঘরে যেটা প্রয়োজন তেমন প্রয়োজন বুঝে দেবেন।

হাতে লেখা চিঠি

আপনি এই সময় আপনার মাকে হাতে লিখেও চিঠি দিতে পারেন। যেটা আগেকার দিনে হতো। এই হাতে লেখা চিঠিতে আপনি আপনার ভালোবাসা, আপনার মায়ের সঙ্গে অভিমান, মায়ের অনুভূতি ভাবনা সবকিছুকে লিখে দিতে পারেন। এতে দেখবেন আপনার মা কিন্তু এই চিঠি পড়ে খুব খুশি হবেন।

ফটো অ্যালবাম

আপনি আর এই বিশেষ দিনে আপনি কিন্তু আপনার মাকে ফটো অ্যালবাম উপহার দিতে পারেন। সেখানে কিন্তু আপনি নিজের ও মায়ের ছবি কিংবা পরিবারের সঙ্গে ছবি উপহার দিতেই পারেন।

রান্না করে খাওয়ান

এই বিশেষ দিনে আপনি আপনি নিজের হাতে রান্না করে আপনার মাকে খাওয়াতে পারেন। এতে তিনি খুব খুশি হবেন। যেমন ধরনের খাবার তিনি পছন্দ করেন, তেমন ধরনেরই খাবার খাওয়াবেন আপনার মাকে।

ফুল

ফুল সকলেই ভীষণ পছন্দ করেন। তাই এই বিশেষদিনে আপনি আপনার মাকে একগুচ্ছ গোলাপ কিন্তু উপহার দিতেই পারেন। সঙ্গে যদি আপনার মা চকোলেট খেতে ভালোবাসেন, তাহলে চকোলেটের বাক্স দিতে একদম ভুলবেন না।

বেড়াতে নিয়ে যান

যদি আপনার মা বেড়াতে যেতে পছন্দ করেন, তাহলে এই বিশেষ দিনে আপনিও আপনার মাকে নিয়ে কাছাকাছি কোথাও ঘুরে আসুন। তারপর ঘুরে বাড়ি ফেরার সময় অবশ্যই তাকে নিয়ে রেস্তোরাঁয় ডিনার সেরে আসবেন।

সিনেমা দেখাতে নিয়ে যান

মাতৃ দিবসে মাকে নিয়ে আপনি সিনেমা দেখতে যেতে পারেন। যদি আপনার মা একজন সিনেমা প্রেমী হন তাহলে কিন্তু তিনি খুশি হবেন। আর যদি আপনি সিনেমাহলে না যান, তাহলে আপনি ল্যাপটপে আপনার মায়ের পছন্দের একটা সিনেমা চালিয়ে দিতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+