Constipation: শীতের মরসুমে বাড়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, ঝুঁকি এড়াতে খাওয়া ছেড়ে দিন এগুলি

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় প্রায় কমবেশি সকলেই ভোগেন, যদিও এটি খুব সাধারণ সমস্যা। কোষ্ঠকাঠিন্যে ভোগার প্রথম ও প্রধান কারণ হল ফাইবার সমৃদ্ধ খাবার না খাওয়া। সেইসঙ্গে জল যদি কম পরিমাণে খান, তাহলে এমন সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকেও। চিকিৎসকেরা বলছেন, শারীরিক পরিশ্রম না করলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে মল শক্ত হয়ে যায়, পেট পরিষ্কার হতে চায় না। যদি এমন সমস্যা বেশিদিন থাকে তাহলে কিন্তু আগেই সাবধান হন। আগেই চিকিৎসকের পরামর্শ নিন। না হলে গ্যাস-অম্বলের সমস্যা লেগেই থাকবে। সেই থেকে পাইলস, ফিস্টুলা, ফিশারের মতন নানান সমস্যা দেখা দেবে।

Constipation

  • কোন কোন খাবার এড়িয়ে চলবেন

যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়াতে চান তাদের কিন্তু শীতকালে খুব সাবধানে থাকতে হবে। এমন অনেক খাবার আছে, সেগুলি কিন্তু একদমই খাওয়া যাবে না। তাতে কিন্তু আপনার এই সমস্যা ক্রমশও বাড়তে থাকবে। দেখুন কোন কোন খাবার একদমই খাওয়া যাবে না।

  • জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

ফাইবার যুক্ত খাবার বেশি পরিমাণে খাবেন, বাইরে জাঙ্ক ফুড খাওয়া এড়িয়ে চলুন। যেমন- হটচকোলেট, বার্গার ইত্যাদি। তার পরিবর্তে আপনি সবজির স্যুপ, চিকেন স্ট্যু, ফলমূল, শাকসবজি, রুটি খান, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এতে আপনার অন্ত্র ভালো থাকবে। হজমশক্তি বাড়বে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • চা বা কফি বেশি খাবেন না

শীতকালে সকলেই প্রায় প্রচুর পরিমাণে চা বা কফি খেয়ে থাকেন। আবার অনেক হট চকলেটও খান। তবে এই সময় বেশি পরিমাণে ক্যাফেইন জাতীয় খাবার খাবেন না। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়ে। এই সময় প্রচুর পরিমাণে জল খাবেন না, এটি হলে শরীর ক্রমশ ডিহাইড্রেট হতে থাকবে।

  • চিনিযুক্ত খাবার ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

শীতের মরসুমে চিনিযুক্ত খাবার ও প্রক্রিয়াজাত যেকোনও খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। যেমন- মিষ্টি, চকলেট, বেকারির যেকোনও খাবার ময়দার যেকোনও খাবার, কুকিজ, মাফিন ইত্যাদি খাবার খাওয়াই ভালো। এতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। একারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ক্রমশ বাড়তে থাকবে।

  • খাদ্যতালিকা থেকে বাদ দিন রেডমিট

রেডমিট ও বেশি প্রোটিনযুক্ত খাবার একটু কম খাওয়াই ভালো। এসময় যত পারবেন ফাইবার যুক্ত খাবার খান। ভাজা খাবার, তেল মশলা জাতীয় খাবার, এমন কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। তাই আগে থেকেই সাবধান হন।

  • তাজা ফল, শাকসবজি খান

তাজা ফল, শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। শীতের মৌসুমে টাটকা তাজা ফল খান এবং ভাজা খাবার এড়িয়ে চলুন। যেকোনও ফল, শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাতে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও তাও কমবে।

  • মদ খাবেন না

প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টা করুন, মদ একদম খাবেন না। এটি খেলে ক্রমশই আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যাবে। মল শক্ত হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দেখা দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+