Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গরমকালে ফিট থাকতে, এই রোগগুলিকে দূরে রাখতে এই মিষ্টি ফলের ওপর ভরসা রাখুন

আনারস খেতে কমবেশি সকলেই ভীষণ পছন্দ করেন। গরমকালে বাজারে কিন্তু প্রচুর আনারস পাওয়া যায়। তাছাড়া এই আনারসের খোসা কাঁটাযুক্ত হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। যেমন- মিষ্টি, তেমন রসালো।

আর এই আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি ৬, ফ্লোলেট, ম্যাঙ্গানিজ, কপার, ফাইবার থাকে। যে ব্যক্তি নিত্যদিন আনারাস খান, তার শরীর সুস্থ থাকে, জানুন এই মিষ্টি ফল খেলে কোন কোন রোগ সারবে।

pineapple


হজম শক্তি বাড়বে

আনারসে প্রচুর পরিমাণে এনজাইম থাকে। যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। যারা বদহজম কমাতে চাইছেন, বা গ্যসের সমস্যা কমাতে চান, তারা নিত্যদিন কিন্তু খেতে পারেন। তাছাড়া যদি পেটের কোনও সমস্যা থাকলে তাও থেকেও কিন্তু রেহাই মিলবে আপনার।

শরীর হাইড্রেট থাকবে

আনারস গরমকালে রোজ খেলে আপনার শরীর হাইড্রেট থাকবে। শরীরে জলের ঘাটতি পূরণ হবে। তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

ওজন নিয়ন্ত্রণে রাখে

ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আনারস। এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি থাকে। তাই গরমকালে এই ফল খাওয়ার চেষ্টা করুন নিত্যদিন। এতে প্রচুর পরিমানে ভিটামিট সি থাকে।

হাড়ের ব্যথা কমবে

যদি আপনি রোজ আনারস খান, তাহলে আপনার হাড় মজবুত থাকবে। হাড়ের কোনও ব্যথা হবে না। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যা হাড় মজবুত রাখতে সাহায্য করে। তাছাড়াও এতে ম্যাগনেসিয়াম থাকে। যা ক্যানসার প্রতিরোধ করতেও সাহায্য করে। আনারস ফলিক অ্যাসিড থাকে। থাকে ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার শরীরের কোষকে রক্ষা করে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলে আনারস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। শুধু তাই নয়, বড় রোগের ঝুঁকি কমাতে ও অন্ত্র ভালো রাখতে সাহায্য করে আনারস।

হৃদরোগের ঝুঁকি কমবে

আনারসে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি থাকে, যা আপনার হৃদরোগের ঝুঁকি কমায়। এটি খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রাও কমবে। এমনকি যারা উচ্চ রক্তচাপের রোগী তাদেরও কিন্তু আনারস খাওয়া খুব দরকার। তবে যা খাবেন অল্প পরিমাণে খাবেন।

ত্বক উজ্জ্বল রাখবে

ত্বকের জন্য খুব ভালো আনারস খাওয়া। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বকের কালো দাগ বা লাল দাগ কমাতে সাহায্য করে। ত্বককে গরমকালে উজ্জ্বল রাখতে ও সাহায্য করে এই মিষ্টি ফল।

অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমবে

এই মিষ্টি ফলে প্রচুর পরিমাণে আন্টি ইনফ্লেমেন্টরি বৈশিষ্ট্য থাকে। যা জয়েন্টের ব্যথা এবং অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। যদি আপনি বাতের সমস্যায় ভোগেন, তা থেকেও কিন্তু সহজে মুক্তি পাবেন।

কারা খাবেন না আনারস

তবে যারা উচ্চ ডায়াবেটিস বা সুগার রোগী তারা কিন্তু আনারস খাওয়া এড়িয়ে চলুন। তবে তাছাড়াও আপনি যদি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে আনারস খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনিও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+