এই মরসুমে সর্দি-কাশির সমস্যায় জর্জরিত, ওষুধ না খেয়ে ভরসা রাখুন ঘরোয়া এই খাবারের ওপর
গরমকালে অনেকেই সর্দি-কাশির সমস্যায় ভোগেন। এসমস্যা নতুন কোনও সমস্যা নয়। এই গরমে রোদ্দুর থেকে এসে অনেকেই এসি চালিয়ে দেন। অনেকক্ষণ এসিতে থাকলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। তাই এই সময় শরীর প্রচন্ড পরিমাণে অসুস্থ হতে থাকে। গরমে কিন্তু সর্দি- কাশির সমস্যা লেগে থাকে প্রায় সকলেরই।
এই সমস্যা থেকে বের হতে আপনি কিন্তু ঘরোয়ায় প্রতিকার গুলি মানতেই পারেন। তবে এসময় বাইরে থেকে এসে একদমই ফ্রিজের জল খাবেন না। কী কী খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, জানুন।

- তুলসী পাতা
সর্দি-কাশির সমস্যায় ভুগলে আপনি কিন্তু নিয়মিত তুলসী পাতা খেতে পারেন। তুলসী পাতাতে প্রচুর গুণ রয়েছে। নিত্যদিন সকালবেলা চার থেকে পাঁচটি তুলসী পাতা খেলে আপনার ঠান্ডা লাগা, সর্দি কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার তুলসী পাতা ফুটিয়ে তাতে চা পাতা দিয়ে চা করে খেতে পারেন। তাহলে সর্দি কাশি হলেও তা থেকে দ্রুত মুক্তি পাবেন।
- দারচিনি, লবঙ্গ, তুলসীপাতা, গোলমরিচ
আপনি দারচিনি, লবঙ্গ, তুলসীপাতা, গোলমরিচ ভালোভাবে ফুটিয়ে যদি সেটি ঠান্ডা করে সেই জলটি রোজ খেতে পারেন। তাহলে সর্দি কাশি আপনার ধারে, কাছে আসতে পারবে না। গলায় ব্যাথা থাকলে তা থেকেও মুক্তই পাবেন।
- গিলয়
গরমকালে সর্দি কাশি সমস্যা থেকে মুক্তি পেতে গিলয়ের জুড়ি মেলা ভার। আয়ুর্বেদশাস্ত্রে গিলয় ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। যা খেলে আপনার সর্দি-কাশি সমস্যা থেকে মুক্তি পাবেন। গিলয়ের জুস খেতে পারেন রোজ। নাহলে দু’ চামচ জলে গিলয়ের রস দিয়ে আপনি খেতে পারেন। এটি খেলে আপনার বাতের ব্যাথা থাকলেও তা থেকে মুক্তি পাবেন আপনি।
- হলুদ
সর্দি-কাশি সমস্যা থেকে মুক্তি পেতে নিত্যদিন প্রচুর পরিমাণে হলুদ খান। হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেন্টরি, আন্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। সর্দি- কাশির সমস্যা থেকে বের হতে চান, রাতে ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন।
- গ্রিন টি
যদি আপনি গরমকালে সর্দি কাশি সমস্যায় ভোগেন, আর তা থেকে বের হতে চান তাহলে এই সময় হালকা গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি তে প্রচুর উপকার রয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার সর্দি কাশি সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। শুধু তাই নয়, গ্রিন টি খেলে আপনার বুকে ব্যথা থাকলে তাও কিন্তু সহজে কমবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও












Click it and Unblock the Notifications