আপনার শরীরেও কি আয়রন, ক্যালসিয়াম, ফোলেটের ঘাটতি হচ্ছে? পূরণ করতে রোজ খান এই খাবারগুলি
শরীর সুস্থ রাখতে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টির দরকার। পুষ্টির ঘাটতি হলে শরীর কিন্তু ক্রমশ খারাপ হতে থাকে। এমনকি শরীর ক্লান্ত লাগে। হাড় দুর্বল হয়ে যায়। শরীরের নানান সমস্যা দেখা দেয়। তাই এসময় আমাদের নানান খাবারও নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হয়।
বিশেষজ্ঞদের মতে, শরীরে যদি আয়রন, ক্যালসিয়াম, ফোলেটের অভাব হয়, তাহলে আপনার কিন্তু অনেক সমস্যা হবে। কাজে গতি পাবেন না অর্থাৎ কাজের শক্তি আসতে আসতে কমতে থাকবে। আয়রন, ক্যালসিয়াম, ফোলেটের অভাব কাটাতে নিত্যদিনকার খাদ্য তালিকায় কী কী রাখবেন, জানুন।

- আয়রন সমৃদ্ধ খাবার
রক্তে অক্সিজেনের মাত্রা সঠিক রাখার জন্য আপনাকে আয়রন সমৃদ্ধ খাবার নিত্যদিন খেতে হবে। তবে কিন্তু আপনার মাথা ঘুরবে না। সেই সঙ্গে শরীরে রক্তের অভাব হবে না। তাই এর ঘাটতি পূরণ করতে নিত্যদিন খান রেডমিট, স্যামন, সার্ডিন মাছ, মুরগির মাংস, মুসুরির ডাল, ছোলা, পালংশাক, কুমড়োর বীজ, টম্যাটো।
- ক্যালসিয়ামের ঘাটতি পূরণ কী খাবেন
যদি আপনি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে চান, তাহলে নিত্যদিনকার খাদ্য তালিকায় পনির, টোফু, বাদাম, সয়াবিন, ব্রকলি, পালংশাক ইত্যাদি খাবেন। এগুলি খেলে আপনার হাড় মজবুত থাকবে। এতে স্নায়ু ভালোভাবে কাজ করবে, শরীরের দুর্বলতাও কিন্তু অনেকটাই কমবে।
- ফোলেটের ঘাটতি পূরণ করতে কী খাবেন
আপনি কি শরীরে ফোলেটের ঘাটতি পূরণ করতে চান, তাহলে অবশ্যই নিত্যদিন পাতে রাখুন পালংশাক, লেটুসপাতা, মুসুরির ডাল, মটরশুঁটি, অ্যাভোকাডো, সাইট্রাস ফল। এতে আপনার শরীর সুস্থ থাকবে। সেই সঙ্গে এতে আপনার লোহিত রক্তকণিকার উৎপাদন শরীরে বাড়তে থাকবে। ক্লান্ত লাগবে না নিজেকে। রক্তাল্পতা থাকলে তাও খুব দ্রুত দূর হবে।
- খান কমলালেবুর রস
আর যদি আপনি একসঙ্গে নিত্যদিনই ক্যালসিয়াম, আয়রন, ফোলেটের ঘাটতি পূরণ করবার জন্য এক খাবার খেতে চান তাহলে অবশ্যই খান কমলা লেবুর জুস। লেবু খান রোজ। এতে কিন্তু এই তিনটি উপাদানই আপনি একসঙ্গে পাবেন। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
- দূর হবে এই রোগগুলি
বিশেষজ্ঞদের মতে, যদি আপনি এগুলি খেতে পারেন, তাহলে আপনার আয়রনের ঘাটতি শরীরের হবে না। রক্তল্পতা দূর হবে, অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি দূর হবে। গর্ভবতী মহিলারা যারা গর্ভধারণ করতে পারছেন না তারা এই খাবারগুলি খেলে সমস্যা থেকে বের হতে পারবেন। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এগুলি খাওয়ার আগে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications