Immune System: এই কারণগুলিতেই শীতে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে, জানেন কি

শীতকালে সকলেরই রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। আর এই সময় সুস্থ থাকা খুব দরকার। যাতে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সম্মত খাবার খেতে হবে।

সেই সঙ্গে নিজের শরীরের প্রতিও কিন্তু বিশেষ যত্ন রাখতে হবে। তবে এমন অনেক কাজ আছে সেগুলি যদি আপনি রোজ করেন তাহলে এই মরসুমে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকবে, দেখুন সেগুলি কী কী।

Immune System

  • পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া

পর্যাপ্ত পরিমাণে না ঘুমোলে খিটখিটে লাগে। শরীরের একধরনের প্রোটিন নিঃসরণ হয় যা ইমিউনিটি সিস্টেমকে ক্রমশ কমিয়ে দিতে থাকে। আর যে কারণে পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়া খুব দরকার সকলের, না হলে ক্রমশ দুর্বল হতে থাকবেন আপনিও।

  • মানসিক চাপ কমবে

গবেষণায় দেখা গেছে, যদি আপনি প্রচুর পরিমাণে মানসিক চাপ নেন তাহলে কিন্তু আপনার ক্রমশ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকবে। তাই মানসিক চাপ নেবেন, না নিলে তা আরও ভালো। এবং এতে রোগ প্রতিরোধের ক্ষমতাও কিন্তু আপনার আসতে আসতে বাড়বে।

  • এই মাছগুলি খান

শীতকালে প্রতিটি মানুষেরই শরীর সুস্থ রাখা দরকার, তাই এই মরসুমে সূর্যের আলো গায়ে লাগানো দরকার। আর এর থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতি হলে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে ।শরীর দুর্বল হয়ে যায়। তাই সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে স্যামন, ম্যাকরেল, সার্ডিন মাছ ইত্যাদি খান। এদের প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে।

  • খান এগুলি

ভিটামিন ডিয়ের ঘাটতি পূরণ করতে আপনি রোজ ফল, শাকসবজি ইত্যাদি খান। এগুলি খেলে আপনার শরীরের শ্বেত রক্তকণিকার মাত্রা পূরণ হবে। পাবেন ভিটামিন ডিও, এতে ত্বকও ভালো থাকবে।

  • ব্যায়াম করুন

শীতকালে প্রত্যেকেরই কিন্তু ব্যায়াম করা খুব দরকার। যদিও সকলেই এই মরসুমে লেপ-কম্বলের তলায় থাকেন, যে কারণে ঘুম্থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই বাদ পড়ে হাঁটা, ব্যায়াম। তবে এটি কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। এতে কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও কমতে থাকবে। তাই নিত্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটবেন এবং সেইসঙ্গে ব্যায়াম করবেন, এতে শরীরও সুস্থ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+