Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনিও কি সারাদিনে চার, পাঁচ কাপ কফি খান, অজান্তেই শরীরের দফারফা করছেন না তো!

এমন অনেকেই রয়েছেন যারা চা বা কফি ছাড়া তারা দিন শুরুই করতে পারেন না। আবার এমন অনেকে রয়েছেন যারা নিত্যদিন ব্ল্যাক কফি দিয়ে তাঁদের সকাল শুরু করেন। কফি ছাড়া অনেকের ঘুম ভাঙতেই চায় না।

যদি আপনি নিত্যদিন চার থেকে পাঁচ কাপ কফি খান, তাহলে আপনার শরীরের খুব খারাপ অবস্থা হবে। শরীর একদমই ভালো থাকবে না। সেই সঙ্গে বড় রোগের ঝুঁকি বাড়তে থাকে। জানুন সারাদিনে চার থেকে পাঁচ কাপ কফি খেলে কী কী সমস্যায় ভুগবেন, আপনি।

coffiee

  • রাতে ভালো ঘুম হবে না

যদি আপনি নিত্যদিন চার থেকে পাঁচ কাপ কফি খান, তাহলে আপনার কখনোই রাতে ভালোভাবে ঘুম হবে না । মানসিক চাপ বাড়তে থাকবে। শরীর সুস্থ রাখতে নিত্যদিন কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমের দরকার। আর আপনি যদি এই সময়টুকু না ঘুমান, তাহলে কিন্তু আপনার শরীর ক্লান্ত থাকবে। কাজও ভালোভাবে করতে পারবেন না।

  • হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে

প্রচুর কফিতে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। তাই আপনি নিত্যদিন কফি চার থেকে পাঁচ বার খান, তাহলে কিন্তু আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এতে বড় রোগের ঝুঁকিও বাড়তে পারে। শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা বাড়তে থাকে। তাই কফি একদমই বেশি খাবেন না।

  • রক্তচাপ বাড়তে থাকবে

রক্তচাপ বাড়াতে সাহায্য করে কফি। যে ব্যক্তি নিত্যদিন চার থেকে পাঁচ বার কফি খান, তার কিন্তু শরীরে অ্যাড্রেনালিনের হরমোনের মাত্রা বাড়তে থাকে। আর ক্যাফেইন অ্যাড্রেনালিনের মাত্রাকে বাড়াতে থাকে। যে কারণে আপনার রক্তচাপ ক্রমশ বাড়তে থাকে। রক্ত জমাট বেঁধে ধমনী অনেক সময় ফেটে যাওয়া সম্ভাবনা থাকে। তাই আগেই সাবধান হন।

  • উদ্বেগের সৃষ্টি হয়

কোনও কারণ ছাড়াই আপনি যদি উদ্বেগের সৃষ্টি হয় ও মানসিক চাপ বাড়তে থাকে, মাথায় খারাপ চিন্তা ঘুরতে থাকে, তাহলে ভুলেও ক্যাফেইনযুক্ত পানীয় খাবেন না। সেই সঙ্গে শরীরও খারাপ হতে থাকে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • হজম ক্ষমতা কমে

যে ব্যক্তি নিত্যদিন চার থেকে পাঁচবার কফি খান, তার কিন্তু হজম ক্ষমতা কমতে থাকে। তার অ্যাসিড রিফ্লেক্স হয়, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। বুকজ্বলা হয়। তাই বেশি পরিমাণে কফি খাওয়া এড়িয়ে চলুন । কফি খাওয়ার পরও যদি আপনার শরীর খারাপ লাগে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+