এই ছোট সাদা দানা খেলেই ত্বক থাকবে উজ্জ্বল, দূর হবে কোষ্ঠকাঠিন্য থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি

এমন অনেকেই রয়েছেন, যারা উপোস করে কিন্তু সাবু দানা খান। আবার অনেকেই সাবুর খিচুড়ি কিংবা সাবু ভিজিয়ে কলা দিয়ে মেখে খান। সাবু খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। সাবু ভেজানো খেলে শরীর সুস্থ থাকে।

পেট ঠান্ডা থাকে। ওজন নিয়ন্ত্রণে থাকে। এমনকি বড় রোগের ঝুঁকি কমে। সাবু যদি আপনি নিত্যদিনকার খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার শরীর ফিট থাকবে। আপনি কি জানেন, নিয়মিত সাবু খাওয়ার উপকারিতা সম্পর্কে।

sabudana

  • কী কী পুষ্টিগুণ রয়েছে

এই ছোট ছোট সাবুদানাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। যেমন এতে ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়ামের মতন পুষ্টিগুণ থাকে।

  • পেটের রোগ কমবে

যদি আপনি নিত্যদিন সাবু দুধের সঙ্গে ভিজিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার পেটের কোনও রোগ থাকবে না। এমন কি এটি সকালবেলা খালি পেটে খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। কাজে শক্তি পাবেন, গা গুলাবে না।

  • কিসের ঘাটতি দূর হবে

যদি আপনার শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন, মিনারেলের ঘাটতি থাকে, তাহলে নিত্যদিন আপনিও এক বাটি করে সাবু খেতে পারেন। এতে আপনার এইসব উপাদানের ঘাটতি শরীরে খুব দ্রুতই পূরণ হবে । এতে শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকবে।

  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তির পেটের সমস্যা রয়েছে, তারা কিন্তু অন্ত্র ভালো রাখতে ও হজম ক্ষমতাকে আরও বাড়াতে সাবু খেতে পারেন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলেও তা দূর হবে। এমনকি এতে ক্যালোরি কম থাকে।

  • সুগার রোগের ঝুঁকি কমবে

যারা সুগার রোগে আক্রান্ত বা ডায়াবেটিস রোগের ঝুঁকি কমাতে চান তারা এই প্রোটিন ও ফাইবার যুক্ত সাবু নিত্যদিন খেতে পারেন।

  • হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমবে

যে ব্যক্তি রোজ সাবু খান তার হার্ট ভালো থাকে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তাই আপনিও রোজ খেতে পারেন সাবুদানা।

  • ত্বক ও চুল ভালো থাকবে

সাবুতে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও সেলেননিয়াম থাকে। যা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে। আবার কঠিন রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে সাবু। তাই আপনিও কিন্তু বড় রোগের ঝুকি এড়াতে এটি খেতে পারেন।

  • হাড় মজবুত হবে

পুষ্টিগুণের ঠাসা সাবুদানা। তাই যদি আপনি হাড় মজবুত রাখতে চান, তাহলে ভরসা রাখতে পারেন সাবু দানার উপর। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। যা অস্টিওপোরোসিস রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। শুধু তাই নয়, যারা বাতের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এটি খেতে পারেন।

  • ক্লান্তিভাব দূর হবে

সকালবেলা উঠে যদি আপনার কাজের ক্ষমতা না থাকে, গায়ে জোর না পান, তাহলেও সাবুদানা খেতে পারেন। এটি খেলে ক্লান্তি ও দুর্বলতা ভাব কাটবে। এমন কি যাদের শরীরে রক্ত নেই, তারাও কিন্তু রক্ত হওয়ার জন্য খেতে পারেন।

  • ওজন নিয়ন্ত্রণে থাকবে

বিশেষজ্ঞদের মতে, ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাবুদানা খেতে পারেন। এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এতে আপনার পেট অনেকক্ষণ ভর্তি রাখবে। খিদেও পাবে না। যদি আপনি কোনও রোগে আক্রান্ত থাকেন, তাহলে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+