দুর্গাপুজোর উপোসের সময় ভুলেও এই খাবারগুলি মুখে তুলবেন না, কিন্তু কেন, জানুন
হিন্দুধর্মে দুর্গাপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়া হিন্দুদের কাছে এই পুজো অত্যন্ত বড় ও পবিত্র উৎসব। এই পুজোর জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। চলতি বছর ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। এই বিশেষ ৯ দিনে দেবীর নয়টি রূপের পূজা করা হয়।
আচার, অনুষ্ঠান মেনে দেবীর পূজা করেন সকলে। এই দুর্গাপুজোর উপোসের সময় আপনি এমন অনেক জিনিস রয়েছে সেগুলি ভুলেও মুখে তুলতে পারবেন না। তাহলে রেগে যান মা দুর্গা। এতে আপনার পরিবারের উপর অশুভ প্রভাব পড়তে পারে। দেখুন কোন কোন খাওয়া এই সময়ে এড়িয়ে চলবেন আপনি।

- কী কী খাবেন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, দুর্গাপুজোর সময় শুধুমাত্র ফল, আলু, দুধ ইত্যাদি খেতে পারেন। সাবু খেতে পারেন। আবার আটা বা ময়দার খাবার খেতে পারেন। শুকনো ফল খেতে পারেন। তবে অন্য কোনও খাবার এই সময় খাওয়া এড়িয়ে চলুন।
- গরম মশলা খাবেন না
যখন আপনি দুর্গাপুজোর উপোস করবেন, সেই সময় বাইরের কোনও খাবার একদমই খাবেন না। খাবারে কোনরকমও গরম মশলা জাতীয় জিনিস দেবেন না।
- রসুন, পেঁয়াজ খাবেন না
এই সময় চাল, ডাল, বাজরা, সুজি, বেসন ইত্যাদি কোনও প্রকার শস্যজাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন। সেই সঙ্গে রসুন, পেঁয়াজ ইত্যাদি একদমই ভুলেও মুখে তুলবেন না। তাছাড়াও মদ খাবেন না। এতে আপনার পবিত্রতা নষ্ট হতে পারে।
- কফি খাবেন না
জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, উপোসের সময় কখনোই ভুলে কফি খাবেন না। এতে আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে। দুধ এসময় খেতে পারেন। তবে সবুজ শাকসবজি খাবেন। কিন্তু ভুলেও বেগুন বা বাঁধাকপি একদমই খাবেন না।
- বাসি খাবার খাবেন না
উপোসের সময় ভুলেও বাসি খাবার খাবেন না। এমনকি বাসি, কাটা ফলও মুখে তুলবেন না। এতে আপনার শরীর খারাপ হতে পারে। সেই সঙ্গে মা দুর্গা এতে খুব রেগে যান। যখন আপনি উপোস করবেন সেই সময় টম্যাটো কিংবা শশা খেতে পারেন।
- গাজর, আদা খান
এই সময় গাজর বা আদা খেতে পারেন। তবে ভুলেও অন্য কোনও সবজি না খাওয়াই ভালো। তবে যা খাবেন টাটকা খাবার খাবেন। বাসি খাবার বা ফ্রিজে রেখে সেই খাবার একদমই খাবেন না।












Click it and Unblock the Notifications