হার্ট থেকে হাঁপানি রোগের মোক্ষম দাওয়াই এই মিষ্টি ফল, রয়েছে অবাক করা গুণও
বাজারে বারোমাসই আঙুর পাওয়া যায়। আঙুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যা আমরা সকলেই কমবেশি জানি। এই মিষ্টি ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে থাকে।
তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার। হৃদরোগের ঝুঁকি কমাতে, রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াতেও আঙুরের জুড়ি মেলা ভার। জানুন আঙুর খাওয়ার উপকারিতা সম্পর্কে।

- শরীর সুস্থ রাখতে খান এই ফল
আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাছাড়া শরীর সুস্থ রাখতে সাহায্য করে এই ফল।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
যদি আপনি হার্ট ভালো রাখতে চান বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান তাহলে রোজ খান আঙুর। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি কমাতে আঙুর খাওয়া দরকার।
- ক্যানসার রোগের ঝুঁকি কমাতে খান এটি
আঙুরে থাকে রেসভেরাট্রল। যা ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাছাড়াও থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। মারণ রোগের ঝুঁকি কমাতে আপনি রোজকার খাদ্য তালিকায় রাখুন আঙুর।
- রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়বে
এই মিষ্টি ফলে ভিটামিন সি, কে থাকে। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে দেবে। আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে সকলেরই রোগ প্রতিরোধের ক্ষমতা একটু কমতে থাকে, যে কারণে রোজ শিশু থেকে বৃদ্ধ ব্যক্তিদের খাওয়া দরকার আঙুর।
- দৃষ্টিশক্তি বাড়াতে রোজ খান আঙুর
আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। থাকে লুটেইনও। যা আপনার চোখ ভালো রাখতে সাহায্য করে। দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে এই মিষ্টি ফল।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে আঙুরের জুড়ি মেলা ভার। কম গ্লাইসেমিকের সূচক রয়েছে এতে। ডায়াবেটিস রোগীরা নিত্যদিন এই ফল খান।
- শরীর হাইড্রেট থাকে
গরমকালে যাতে শরীর ড্রিহাইড্রেট না হয় বা শরীরে জলের ঘাটতি না হয় তার জন্য ভরসা রাখতে পারেন আঙুরের ওপর।
- হাড় ভালো রাখতে সাহায্য করে আঙুর
এই মিষ্টি ফলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে। যা খেলে আপনার হাড় ভালো থাকবে। অস্টিওপোরেসিস রোগের ঝুঁকি কমাতে আঙুর খেতে পারেন।
- হাঁপানির ঝুঁকি কমাতে খান আঙুর
যদি আপনি হাঁপানি রোগের ঝুঁকি এড়াতে চান তাহলে রোজ খান আঙুর। এই মিষ্টি ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার চোখের, মাথার জন্য উপকারী। যদি আপনি কোনোও রোগে আক্রান্ত থাকেন তাহলে এই ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications