শীতে বাড়ে হজমের সমস্যা, রান্নাঘরের এই মোক্ষম খাবারগুলিতে দূর হবে পেট ফাঁপা থেকে ব্যথা
পেট ফেঁপে যাওয়ার সমস্যা বা পেট ফোলার সমস্যা নতুন কোনও সমস্যা নয়। এই সমস্যায় ভোগেন প্রায় অনেকেই। যেহেতু এই শীতকালে অনেকেই ব্যায়াম করেন না, কিংবা হাঁটতে যান না।
যে কারণে হজমের সমস্যায় ভোগেন অনেকেই। আর যার থেকে পেট ফেঁপে যায়, অনেক সময় পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর যদি আপনি এই সমস্যায় ভোগেন, আর কমাতে চান তাহলে রান্নাঘরের এই খাবারগুলি খেতে পারেন, যা আপনাকে দ্রুত সুস্থ করতে পারবে। জানুন কীভাবে পেট ফোলা বা পেট ফাঁপার সমস্যা থেকে আপনি বের হবেন।

- আদা
আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। আদায় প্রচুর পরিমাণে আন্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়াও আপনার যখন পেট ফাঁপার মতন সমস্যায় ভুগছেন তখন অবশ্যই আপনি আদা দিয়ে চা করে খাবেন। এটি ভেষজ চা। এটি রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়াবে। এমনকি পরিপাকতন্ত্রকেও ভালো রাখতে সাহায্য করে।
- মৌরি
যদি দেখেন আপনার পেট ফেঁপে উঠেছে, বমিবমি ভাব পাচ্ছে। তাহলে এক চামচ মৌরি নিয়ে চিবিয়ে খেয়ে জল খেলে সমস্যা কমবে। শুধু তাই নয়, যদি মুখে দুর্গন্ধ থাকে তাও কিন্তু সহজে কমবে। মৌরি খেলে আপনার বাতের ব্যথা খুব সহজেই কমবে। মৌরি মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করা হয়।
- পুদিনা
আয়ুর্বেদশাস্ত্রে পুদিনা পাতাকে ওষুধ বলেই মনে করা হয়। এই পুদিনা পাতা খেলে পেট ঠান্ডা থাকবে। পেটে অস্বস্তিভাব, পেট ফোলা ভাব কিংবা পেটে যন্ত্রণা হলেও পুদিনা পাতার জুড়ি মেলা ভার। যদি আপনার পেট কখনও ফুলে যায়, তাহলে দ্রুত এক কাপ পুদিনা পাতা দিয়ে চা করে খান। এতে পেট খুব পেটে আরাম পাবেন। পেট ফুলে যাওয়ার সমস্যা কমবে। এমনকি দ্রুতই আপনার পেট ঠান্ডা হয়ে যাবে।
- জিরে
প্রত্যেকটি রান্নাঘরে কিন্তু জিরে থাকে। জিরে খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। জিরে কিন্তু বড় রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর হজমের সমস্যা দূর করতে, পেট ফোলার সমস্যা দূর করতে জিরের জুড়ি মেলা ভার। তাই আপনি এক চামচ জলে এক চামচ গোটা জিরে দিন। তারপর একটু ফুটিয়ে নিয়ে। কিছুক্ষণ পর ঠান্ডা হলে সেটিকে ঢেলে আপনি খেয়ে নিন।
- লেবুর জল
লেবু খেলে খুব দ্রুতই পেট ফাঁপার সমস্যা কমবে। তবে উষ্ণ গরম জলের সঙ্গে লেবু মিশিয়ে তবেই খাবেন। এতে আপনার শরীর ফ্রেশ থাকবে। পেট ফোলাভাব দূর হবে ও হজমের সমস্যা কমবে। সেই সঙ্গে বমিবমি ভাব কমবে। যদি থাকে তাও সহজে কমবে। বাড়বে রোগ প্রতিরোধের ক্ষমতাও।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications