Benefits of Guava: পুষ্টিগুনে ভরপুর পেয়ারা আপনিও রোজ রাখচ্ছেন তো ডায়েট চার্টে?

Benefits of Guava: পেয়ারা খেতে আমরা কমবেশি সকলেই ভীষণ ভালোবাসি, শীতের দুপুর পেয়ারা মাখা যেন স্বর্গসুখ! সারা বছরই প্রায় পেয়ারা পাওয়া যায় বাজারে, তবে পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতেও কিন্তু প্রচুর পুষ্টিগুন রয়েছে, যা আমরা অনেকেই জানিনা।

এই ফলকে আমরা সুপার ফুড বলে থাকি, যারা ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রনে রাখতে চাইছেন তারাও কিন্তু নিত্যদিন খাদ্য তালিকায় একটি করে পেয়ারা রাখতে পারেন, দেখুন পেয়ারার উপকারিতা সম্পর্কে।

Benefits of Guava

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেয়ারা, পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা কমলালেবুর থেকে চারগুণ বেশি ভিটামিন সি থাকে এই ফলে। পুষ্টিগুণে ভরপুর একটি পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে এটি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এটি খেলে কোনও ভাইরাসে আক্রান্ত হবেন না।

  • খাবার ভালো হজম হবে

যদি আপনার খাবার হজম করতে অসুবিধা হয় বা পাচনতন্ত্রে কোনও সমস্যা থাকে তাহলে আপনিও নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন পেয়ারা, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, একটি পেয়ারাতে ৩ গ্রামের বেশি ফাইবার থাকে। এটি খেলে আপনার শরীরে ফাইবারের মাত্রা পূরণ হবে। সেই সঙ্গে অন্ত্র ভালো থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে। এমনকি পেট পরিষ্কারও থাকবে।

  • ডায়াবেটিসের ঝুঁকি কমবে

যদি আপনি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চান তাহলে নিত্যদিন একটি করে পেয়ারা খান। পেয়ারা খেলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। সেই সঙ্গে গ্লাইসেমিক সূচক কম থাকার কারণে এটিকে আমরা সুপারফুডও বলতে পারি।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ফল

  • রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

শরীর সুস্থ রাখতে নিত্যদিন পেয়ারা খেতে পারেন, পেয়ারায় প্রচুর পরিমাণে পটাশিয়াম , ফাইবার থাকে। এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই পেয়ারা।

  • ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ফল

ক্যানসার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পেয়ারা, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়াও থাকে লাইকোপেন।

  • মস্তিষ্ক ভালো রাখে এই ফল

মস্তিষ্কের ভালো রাখতে আপনি নিত্যদিন পেয়ারা খেতে পারেন, এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি খেলে আপনার মানসিক চাপ খুব কমবে, মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে একটি পেয়ারা। তাই আপনিও খাদ্য তালিকায় আজ থেকে রাখা শুরু করে দিন পেয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+