Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

summer drink: গরমে এই শরবত এক চুমুক দিলেই শরীর হবে ঠাণ্ডা! রইল সহজ রেসিপি

Summer drink: শরীরে জলের পাশাপাশি নানা ধরনের খনিজের ঘাটতি মেটায় এই ফল। তাই গরমকালে বিভিন্ন রকম পানীয়ের মধ্যেও এটি ব্যবহারের চল রয়েছে। পুষ্টিবিদদের মতে, যে কোনও মরশুমেই ফল খাওয়া ভালো। তবে তরমুজের উপকারিতা (Benefits of watermelon) কিছুটা হলেও বেশি। তীব্র গরমে শরীর ঠাণ্ডা করতে এই জুসের জুড়ি মেলা ভার। এতে রয়েছে ভিটামিন সি, এ, বি৬ এবং পটাশিয়াম।

এছাড়াও রয়েছে লাইকোপেন নামক একটি অ্যান্টি-অক্সিড্যান্ট, যা অক্সিডেটিভ স্ট্রেস থেকে শরীরকে রক্ষা করে। তরমুজের জুস (Watermelon juice) তৈরি করা খুবই সহজ এবং সতেজকর। এই গরমে চলুন বানিয়ে নেওয়া যাক তরমুজের জুস তৈরির একটি সহজ রেসিপি (Watermelon Juice Recipe)-

Summer Drink


উপাদান :

  • চিনি (স্বাদ অনুযায়ী)- ২-৩ চা চামচ
  • মাঝারি আকারের তরমুজ - প্রায় ৪-৫ কাপ কাটা
  • ঠাণ্ডা জল- ১ কাপ
  • লেবুর রস - ১ চা চামচ
  • বরফের টুকরো
  • পুদিনা পাতা


পদ্ধতি:

  • প্রথমে তরমুজটি ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। বীজগুলি তুলে ফেলুন।
  • তরমুজের টুকরোগুলি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। যতক্ষণ না এটি একটি মসৃণ পিউরিতে পরিণত হয়।
  • মিশ্রিত তরমুজটি একটি চালুনি বা মসলিন কাপড় দিয়ে ছেঁকে নিন। যাতে পাল্প আলাদা হয় এবং কেবল রস থাকে।
  • এবার ছেঁকে নেওয়া তরমুজের রসে চিনি এবং ঠাণ্ডা জল যোগ করুন। ভালো করে মেশান যাতে চিনি সম্পূর্ণরূপে গলে যায়।
  • এক্ষেত্রে আপনি চাইলে এতে লেবুর রসও যোগ করতে পারেন, এতে শরবতের স্বাদ আরও বাড়বে।
  • একটি গ্লাসে তরমুজের রস ঢেলে তার উপরে বরফের টুকরো দিয়ে দিন। সঙ্গে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+