চাকরি পশ্চিমবঙ্গ ট্যুরিজমে, আবেদন করতে হবে তাড়াতাড়ি
পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের ( West Bengal Tourism) তরফ থেকে নিয়োগের (appointment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে। যে কোনও জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পা
পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের ( West Bengal Tourism) তরফ থেকে নিয়োগের (appointment) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অধীনস্থ সংস্থা পশ্চিমবঙ্গ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে। যে কোনও জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৮। ADVT No. 3683/WBTDCL-13011(11)/2/2019। যে কোনও জেলার বসবাসকারীরা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির তারিখ 22/02/2021। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 10/03/2021 ।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স
প্রার্থীকে কমার্সে স্নাতক হতে হবে। এছাড়াও Tally ERP 9-এ জ্ঞান থাকতে হবে। ০১/০১/২০২১-এর নিরিখে বয়স হতে হবে ৩৭ বছর। তবে তফশিলি জাতি, উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির প্রার্থী সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

আবেদনের ফি
এই পরীক্ষায় বসতে গেলে কোনও আবেদনকারীকে কোনও ফি জমা দিতে হবে না।

আবেদনের পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে। WBTDCL-এর অফিসিয়াল নোটিশটি ভাল করে পড়তে হবে। সাদা পেপারে আবেদন করতে হবে। আর তা পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টে। হাতেও জমা দেওয়া যাবে। ঠিকানা: Managing Director, WBTDC Ltd, Udayachal Tourist Lodge, Block DG, Sector II, Salt Lake, Kolkata-700091
https://www.wbtdcl.com/assets/uploads/tender/applications%20are%20invited%20for%20engagement%20of%208%20(eight)%20contractual%20%E2%80%9Caccountants%E2%80%9D%20in%20west%20bengal%20tourism%20development%20corporation%20ltd_25feb2021142512461.pdf












Click it and Unblock the Notifications