Job Vacancy In West Bengal: ৫৫২টি নতুন পদে নিয়োগে ছাড়পত্র মমতার! উচ্চতা এবং ছাতির মাপ নিয়ে বড় সিদ্ধান্ত
Job Vacancy In West Bengal: ভোট মিটতেই ফের বাংলার কর্মসংস্থান নিয়ে ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM)। ৫৫২টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। আজ বুধবার প্রশাসনিক প্রধানের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়।
আর সেখানেই বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে নিয়োগের (Job Vacancy In West Bengal) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বনরক্ষী পদের নিয়োগের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে তাতেও বেশ কিছু বদল আনা হয়েছে বলে জানা গিয়েছে।

Job Vacancy In West Bengal: কোন দফতরে কত শূন্যপদ
বিভিন্ন দফতরে ৫৫২টি নতুন পদে নিয়োগ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সেই মতো ৩৫ জনকে নিয়োগ (Job Vacancy In West Bengal) করা হবে স্কুল শিক্ষা দফতরে।
২৭০ জনকে নিয়োগ করা হবে প্রাণী সম্পদ দফতরে আর বাকি ১০৫ জনকে নতুন নিয়োগ করা হবে স্বরাষ্ট্র দফতরে। এমনটাই জানা গিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি দফতরেও নিয়োগে এদিন মন্ত্রিসভা ছাড় দিয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তে রাজ্যের কয়েক হাজার যুবক-যুবতী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।
Job Vacancy In West Bengal: নিয়মে বড় বদল
বনরক্ষী পদে এবার নতুন নিয়মে নিয়োগ হবে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এতদিন এই পদের জন্য নিয়োগ (Job Vacancy In West Bengal) হতো। কিন্তু আইন-নিয়ম মেনেই এই বদল আনা হচ্ছে বলে খবর। সেই সংক্রান্ত রুল পাশ হয়েছে। সেই মতো এখন থেকে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে। অন্যদিকে বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের উচ্চতা এবং ছাতির মাপেও ছাড় দেওয়া হয়েছে।
সর্বভারতীয় ক্ষেত্রে উচ্চতা ও ছাতির মাপ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেই মাপকাঠি মেনেই বনরক্ষী পদের জন্য নিয়োগ করা হতো। এবার সেই নিয়ম শিথিল করা হয়েছে। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি রাজবংশী, গোর্খা এবং তপশিলি জাতি আবেদনকারীদের জন্য আলাদা একটি মাপ ছিল। সেখানেও ছাড় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications