Easy Government Exams: ভারতের সবথেকে সহজ সরকারি পরীক্ষা এগুলিই! ১০-১২ পাশ উত্তীর্নরাও পাশ করবে সহজে
Easy Government Exams: ভারতের সবথেকে সহজ সরকারি পরীক্ষা এগুলিই! ১০-১২ পাশ উত্তীর্নরাও পাশ করবে সহজে
Easy Government Exams, Sarkari Naukri: বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া মানে স্বপ্ন সত্যি হওয়া! তবে পাওয়া কি সত্যিই সোজা। অনেক কাঠখড় পেরিয়ে সরকারি চাকরি পাওয়া যায়। তবে এক্ষেত্রে সঠিক পরিকল্পনা এবং কোচিংয়ের প্রয়োজন হয়ে থাকে। আর সেভাবে চললে সরকারি পাওয়া সত্যিইও সহজ। তবে কঠোর পরিশ্রম এবং মনোযোগের প্রয়োজন রয়েছে। আজ এই প্রতিবেদনে খুব সহজেই পাওয়া যায় এমন কিছু সরকারি চাকরির খোঁজ থাকবে। একটু পরিশ্রমেই তা ক্র্যাক করা যায়। এমনকি ক্লাস ১০ এবং ১২ পাশ করেছেন এমন ব্যক্তিরাও এই পরীক্ষার জন্যে প্রস্তুতি নিতে পারবেন।

RRB গ্রুপ D
এটি সবথেকে সহজ সরকারি কর্মীদের মধ্যে একটি! যা রেলওয়ের গ্রুপ ডি পদে, যেমন কেবিনম্যান, ফিটর, হেল্পার, গ্যাংমেনের মতো নিয়োগ করে থাকে। মাত্র দুটি পরীক্ষার ধাপেই ক্র্যাক করা যায় এটি। লেখা এবং ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হয়। এই পরীক্ষা রিটেন ক্লাস ১০ এর সমান হয়ে থাকে। ক্লাস ১০, এনসিইআরটি বই থেকে পড়াশুনা করে সহজেই এই পরীক্ষার জন্যে প্রস্তুতি নেওয়া যায়। লিখিত পরীক্ষায় মোট ১০০ নম্বরের জন্য চারটি ধাপ থাকে যেমন সাধারণ ইংরেজি, যুক্তি এবং কারেন্ট অ্যাফেয়ার্স। মাত্র ৯০ মিনিটের মধ্যে এই পরীক্ষার সমস্ত উত্তর দেওয়া শেষ করতে হবে পরীক্ষার্থীকে।

SSC CHSL Civil service exam
এই পরীক্ষা এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক এবং বিভাগের জন্যে ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিজনাল ক্লার্ক, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক কর্মী নিয়োগের জন্যে আয়জন করা হয়। তিনটি ধাপের মধ্যে দিয়ে এই পরীক্ষা নেওয়া হয়। কম্পিউটার বেসড পরীক্ষা, লেখা পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হয়। পরীক্ষায় ইংরেজি, গণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একাধিক প্রশ্ন করা হয়ে থাকে।

SSC Stenographer exam
এই পরীক্ষা এসএসিসি নিয়ে থাকে। মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি'এর Stenographer পদে নিয়োগের জন্যে এই পরীক্ষা নেওয়া হয়। দুই ধাপে এই পরীক্ষা নেওয়া হয়। কম্পিউটার বেসড প্রোগ্রাম এবং স্কিল টেস্টের মাধ্যমে এই পরীক্ষা নেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, এই পরীক্ষা কম্পিউটারে ২০০ নম্বরের অঙ্ক দিতে হবে। ১২০ মিনিটের মধ্যে তা দিতে হবে বলেও জানানো হয়েছে। ইংরেজি, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়গুলির ইপর থেকে করা হয়।

RRB NTPC Government recruitment exam
এটি ভারতের সবথেকে সহজ সরকারি পরীক্ষা। এই পরীক্ষা রেলওয়েতে নন-টেকনিক্যাল ব্যক্তিদের নিয়োগের জন্যে নেওয়া হয়। মোট চার ধাপে এই নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। প্রথম এবং দ্বিতীয় ধাপে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এরপর স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। চতুর্থ রাউন্ডে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে নেওয়া হবে। আর এই চারটে ধাপে পাশ করলেই যোগ্য প্রার্থীকে এই চাকরির জন্যে বেছে নেওয়া হবে।












Click it and Unblock the Notifications