Recruitment in Railways: রেলে লক্ষের ওপরে নিয়োগ আরআরবির মাধ্যমে, আবেদন করুন অনলাইনে
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি ১,০৩,৭৬৯ টি পদের জন্য আরআরবি গ্রুপ ডি পরীক্ষা ২০২৪-এর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর, হেল্পার/অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসঅ্যান এবং লেভেল ওয়ান পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আরআরবি অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের পরীক্ষা নেওয়া হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে।

শূন্যপদের সংখ্যা
সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১,০৩,৭৬৯। এর মধ্যে উত্তর রেলে ১৩১৫৩, ইস্টার্ন রেল ও মেট্রোতে ১০৮৭৩, পশ্চিম রেলে ১০৭৩৪, দক্ষিণ রেল ও আইসিএফে ৯৫৭৯, সেন্ট্রাল রেলে ৯৩৪৫, দক্ষিণ মধ্য রেলে ৯৩২৮, দক্ষিণ পশ্চিম রেল ও আরডব্লুএফ-এ ৭১৬৭, উত্তর-পশ্চিম রেলে ৫২৪৯, দক্ষিণ পূর্ব রেলে ৪৯১৪, উত্তর মধ্য রেলে ৪৭৩০, পশ্চিম মধ্য রেলে ৪০১৯, উত্তর-পূর্ব রেল-এমসিএফ-এ ৪০০২, পূর্ব মধ্য রেলে ৩৫৬৩, উত্তর-পূর্ব সীমান্ত রেলে ২৮৯৪, ইস্ট কোস্ট রেলে ২৫৫৫, দক্ষিণ পূর্ব মধ্য রেলে ১৬৬৪।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই এনসিভিটি/এসসিভিটি বা সমতুল্য বা জাতীয় শিক্ষানবিশ শংসাপত্র দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ অথবা আইটিআই সম্পন্ন করতে হবে যে কোনও ট্রেডে।
বয়সসীমা
ন্যূনতম বয়স ১৮ বছর সর্বোচ্চ ৩৩ বছর।
প্রার্থী নির্বাচন
প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, ভাইভা, মেডিক্যাল ফিটনেস টেস্ট এবং নথি যাচাইকরণের মাধ্যমে।
আবেদনের ফি
সাধারণ, ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে থাকাদের জন্য ৫০০ টাকা। অন্যদিকে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ২৫০ টাকা।
বেতন
নির্বাচিত প্রার্থীরা শুরুতে হাতে পাবেন ২২৫০০ টাকা থেকে ২৫৩৮০ টাকার মধ্যে।
কীভাবে আবেদন
এব্যাপারে আরও বিস্তারিত জানতে এবং আগ্রহী ও যোগ্য ব্যক্তিরা আবেদন করতে পারেন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট www.indianrailways.gov.in-এ।












Click it and Unblock the Notifications