পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত হওয়া প্রয়োজন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ২০
কোন কোন শূন্যপদ
১) বাংলা মিডিয়াম : ইংরেজি (আপার প্রাইমারি ও সেকেন্ডারি), পিয়োর সায়েন্স (আপার প্রাইমারি), ফিজিক্যাল এডুকেশন, জিওগ্রাফি বা ভূগোল, ম্যাথেমেটিক্স বা অঙ্ক, লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান, হিন্দি, ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান, ওয়ার্ক এডুকেশন, সংস্কৃত, ক্লার্ক, গ্রুপ ডি (ল্যাব অ্যাটেন্ডেন্ট)।
২) ইংরেজি মিডিয়াম : জিওগ্রাফি বা ভূগোল, ইংরেজি, ক্লার্ক, গ্রুপ ডি (ল্যাব অ্যাটেন্ডেন্ট), গ্রুপ ডি (পিওন)।
কারা আবেদন করতে পারবেন
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
১) ইংরেজি (আপার প্রাইমারি) : ইংরেজিতে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + ডিগ্রি/এডুকেশনে ডিপ্লোমা।
২) ইংরেজি (সেকেন্ডারি) : ইংরেজিতে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + বি.এড।
৩) পিয়োর সায়েন্স (আপার প্রাইমারি) : পিয়োর সায়েন্সে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + ডিগ্রি/এডুকেশনে ডিপ্লোমা।
৪) ফিজিক্যাল এডুকেশন : বিপিএডে গ্র্যাজুয়েট।
৫) জিওগ্রাফি বা ভূগোল (আপার প্রাইমারি) : ভূগোলে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + ডিগ্রি/এডুকেশনে ডিপ্লোমা।
৬) অঙ্ক (সেকেন্ডারি) : অঙ্কে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + বিএড।
৭) জীবন বিজ্ঞান (সেকেন্ডারি) : জীবন বিজ্ঞানে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + বিএড।
৮) হিন্দি (আপার প্রাইমারি) : হিন্দিতে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + ডিগ্রি/এডুকেশনে ডিপ্লোমা।
৯) ভৌত বিজ্ঞান (সেকেন্ডারি) : ভৌত বিজ্ঞানে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট + বিএড।
১০) ওয়ার্ক এডুকেশন (আপার প্রাইমারি) : গ্র্যাজুয়েট ডিগ্রি/এডুকেশনে ডিপ্লোমা।
১১) সংস্কৃত (আপার প্রাইমারি) : সংস্কৃততে ৩০০ নম্বর নিয়ে গ্র্যাজুয়েট।
১২) ক্লার্ক : মাধ্য়মিক পাস + কম্পিউটার জ্ঞান।
১৩) গ্রুপ ডি (ল্যাব অ্যাটেন্ডেন্ট ও পিওন) : ক্লাস এইচ পাস।
বয়সের চূড়ান্ত সীমা
১) সহকারি শিক্ষক : ২১ থেকে ৪০ বছর
২) ক্লার্ক ও গ্রুপ ডি : ১৮ থেকে ৪০ বছর
বেতন : ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী।
নির্বাচন প্রক্রিয়া
১) সহকারি শিক্ষক : লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, ভাইভা
২) ক্লার্ক : লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, পার্সোনালিটি টেস্ট।
৩) গ্রুপ ডি : লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু : ১০/০২/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন : ০৩/০৩/২০২১
আরও বিস্তারিত জানতে www.rkmvpurulia.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।












Click it and Unblock the Notifications