পাওয়ার গ্রিড কর্পোরেশনে একাধিক এগজিকিউটিভ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি

পাওয়ার গ্রিড কর্পোরেশনে একাধিক এগজিকিউটিভ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি

পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে একাধিক এগজিকিউটিভ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, তা জানানো হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন জমা দেওয়া যাবে, তাও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পাওয়ার গ্রিড কর্পোরেশনে একাধিক এগজিকিউটিভ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৪০

কোন কোন শূন্যপদ

১) এগজিকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রিক্যাল) - ২০ (অসংরক্ষিত ১২, ওবিসি এনসিএল ৫, তপশিলি উপজাতি ১, ইউডব্লুএস ২)।

২) এগজিকিউটিভ ট্রেনি (ইলেক্ট্রনিক্স) - ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি এনসিএল ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ইউডব্লুএস ১)।

৩) এগজিকিউটিভ ট্রেনি (সিভিল) - ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি এনসিএল ১, তপশিলি উপজাতি ২, ইউডব্লুএস ২)।

শিক্ষাগত যোগ্যতা

১) কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড নিয়ে পূর্ণ সময়ের বিই/বিটেক/বিএসসি ইঞ্জিনিয়ারিং।

২) ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে সমতুল ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রিক্যাল (পাওয়ার)/ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স/পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং/পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল)।

৩) ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে সমতুল ইলেক্ট্রনিক্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।

৪) অন্তিম বছরের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। ২০২১ সালের ১৪ অগাস্টের রেজাল্ট বের হতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

১) গেট স্কোর (বাধ্যতামূলক)

২) গ্রুপ ডিসকাশন

৩) পার্সোনাল ইন্টারভিউ

আবেদনের ফি

১) জেনারেল - ৫০০ টাকা (ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং)।

২) তপশিলি জাতি/তপশিলি উপজাতি/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের টাকা দিতে হবে না।

আবেদনের পদ্ধতি

১) www.powergridindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

৩) ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+