IOCL Jobs 2025: ভারতের অন্যতম বড় তেল সংস্থায় চাকরি, আকাশছোঁয়া বেতন! সঙ্গে জানেন আরও...
IOCL Jobs 2025: চাকরির খোঁজ করছেন? হাতের মুঠোয় চাকরির খোঁজ। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করবে। নিয়োগ হবে জুনিয়র অপারেটর, জুনিয়র অ্যাটেডেন্ট সহ একাধিক শূন্যপদের জন্য হবে এই নিয়োগ। Indian Oil Corporation এর তরফে ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যোগ্য এবং ইচ্ছুকদের দ্রুত এই পদের জন্য আবেদন (IOCL Jobs 2025) করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন জানুন-

IOCL Jobs 2025: কীভাবে আবেদন
জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাটেডেন্ট সহ একাধিক শূন্যপদের জন্য নিয়োগ (IOCL Jobs 2025) হবে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) সরাসরি এই নিয়োগ করবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে- iocl.co ক্লিক করে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ২৩ মার্চ। এরপর আর কোনও আবেদন গ্রাহ্য হবে না।
IOCL Jobs 2025: শূন্যপদ সংক্রান্ত তথ্য -
মোট ২৪৬ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে জুনিয়র অপারেটর ২১৫ টি, জুনিয়র অ্যাটেডেন্ট ২৩ এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট হিসাবে মোট ৮ জনকে নিয়োগ করবে । Indian Oil Corporation। আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। এজন্য ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে গিয়ে পড়ে নিতে (IOCL Jobs 2025) হবে।
IOCL Jobs 2025: দিতে হবে লিখিত পরীক্ষা
Indian Oil Corporation এই শূন্যপদের জন্য নিয়োগ কয়েকটি মাধ্যমে করা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে। যা আগামী এপ্রিল মাসে হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরীক্ষা কম্পিউটারের (CBT) মাধ্যমে হতে পারে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে। যার ফলাফল আগামী এপ্রিম কিংবা মে মাসে হতে পারে বলে মনে করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সংক্রান্ত তথ্য ভালো ভেঙে বিজ্ঞপ্তিতে পড়েই (IOCL Jobs 2025) আবেদন জানান।












Click it and Unblock the Notifications