বিশ্বের সবচেয়ে মেধাবীদের তালিকায় বাঙালি এই ছাত্রী! বিস্তারিত জানলে গর্বিত হবেন আপনিও
Preesha Chakraborty: বিশ্বের দরবারে ফের একবার জয়জয়কার বাঙালির! সেরার সেরা স্বীকৃতি ছিনিয়ে বিশ্বকে চমকে দিয়েছে এই বাঙালি কন্যা। যার বয়স মাত্র ৯ বছর। সম্প্রতি আমেরিকায় ৯০টি দেশের শিক্ষার্থীদের গ্রেড-লেভেল নম্বরের ভিত্তিতে একটি পরীক্ষা নেওয়া হয়।
যেখানে ভারতীয়-আমেরিকান বংশোদ্ভূত ৯ বছর বয়সী প্রীশা চক্রবর্তী (Preesha Chakraborty) বিশ্বের সবথেচে মেধাবী ছাত্রীর খেতাব ছিনিয়ে নেয়। 'জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ' এই প্রতিযোগিতায় ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী যোগ দেন।

৯০ টি দেশ থেকে পরিক্ষার্থীরা অংশ নেন এই পরিক্ষায়। খুব একটা সহজ মোটেই নয় এই টেস্ট। খুব কমই অংশগ্রহণকারী উত্তীর্ন হতে পারেন। কিন্তু হাজার হাজার পরীক্ষার্থীদের মধ্যেই নিজের প্রতিভাকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলেন প্রীশা চক্রবর্তী (Preesha Chakraborty)। আর তা সবার নজর ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, ছিনিয়ে নেয় বিশ্বের সবথেকে মেধাবী শিক্ষার্থীর প্রথম স্থান।
তবে এবার নতুন নয়, এর আগেও একাধিকবার একাধিক পরীক্ষায় ভালো ফল করার জন্যে এই বঙ্গতনয়াকে সম্মানিত করা হয়েছে। জানা গিয়েছে, প্রীশা চক্রবর্তী (Preesha Chakraborty) ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টের ওয়ার্ম স্প্রিং এলিমেন্টারি স্কুলের ছাত্রী। গ্রেড 3 ছাত্রী হিসাবে মার্কিন 'জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ' পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সম্প্রতি সেই পরিক্ষার ফল প্রকাশ্যে আসে। আর তা সামনে আসার পরেই কার্যত সবাইকে চমকে দিয়েছেন এই ইন্দো-মার্কিন কিশোরী। প্রকাশিত খবর অনুযায়ী, SAT (স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট), ACT (আমেরিকান কলেজ টেস্টিং), CTY এ অভাবনীয় এবং ব্যতিক্রমী পারফর্ম্যান্স ছিল এই বাঙালি মেয়ের।
আর সেজন্যেই এই স্বীকৃতি। অন্যদিকে মেয়ের (Preesha Chakraborty) এই সাফল্যে খুশি তাঁর বাবা-মা। প্রীশা চক্রবর্তী বাবা-মা জানিয়েছেন, ছোট থেকেই সে পড়াশোনায় ভালো। সব সময় নতুন কিছু শিখতে এবং জানতে চায়। ট্রাভেল থেকে মার্শাল আর্ট, পৃষার খুবই আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তাঁর বাবা-মা।
শুধু তাই নয়, ৯ বছর বয়সী প্রীশা চক্রবর্তী (Preesha Chakraborty) মাত্র ৬ বছর বয়সেই আইকিউ সোসাইটিতে জায়গা করে নেয়। প্রকাশিত খবর অনুযায়ী, NNAT মতো জাতীয় স্তরের পরিক্ষা হয়। আর তাতে ৯৯ শতাংশ নম্বর পেয়েছিল সে। আরে এরপরেই ওই জায়গা পায় সে। যা একেবারেই ব্যতিক্রমী বলেই মত অনেকের। তবে আমেরিকার বুকে ৯ বছর বয়সী প্রীশা চক্রবর্তী এই সাফল্যে গর্বিত প্রত্যেক বাঙালিও।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications