Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Neurosciences Institute-এ যুক্ত হল আরও আধুনিক চিকিৎসা, কীভাবে ডাক্তার দেখাবেন জানুন

Neurosciences Institute in Kolkata: কলকাতার অন্যতম হাসপাতালগুলির মধ্যে একটি ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স। আর সেখানেই শুরু হল অত্যাধুনিক ফিজিও ফিজিওথেরাপি এবং আকুপ্রেশার। মূলত নিউরো অর্থাৎ স্নায়ু সংক্রান্ত কোন রোগ থেকে কোন রোগীকে সেরে ওঠার পর এই দুটি ট্রিটমেন্ট খুবই প্রয়োজন হয়।

বিশেষ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে ফিজিও ফিজিওথেরাপি এবং আকুপ্রেশার। এবার সেই চিকিৎসা মিলবে ইনস্টিটিউট অফ নিউরোসাইন্সে (Neurosciences Institute in Kolkata)। কলকাতা পুরসভার জমিতে এই ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স জয়েন্ট ভেঞ্চারে তৈরি হয়।

Neurosciences Institute

এরপর থেকে বহু মানুষকে নিউরো সংক্রান্ত জটিল রোগ থেকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পিপিপি মডেলে গড়ে ওঠা এই (Neurosciences Institute in Kolkata) হাসপাতাল। এমনকি স্নায়ু চিকিৎসা করে এমন বহু হাসপাতালের থেকেই চিকিৎসা পরিষেবার খবর নিউরোসায়েন্সে (Neurosciences Institute in Kolkata) অনেক কম। ফলে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ পার্কসার্কাস মল্লিকবাজারে তৈরি হওয়া এই হাসপাতালে চিকিৎসা করাতে যান। বিশেষ ভাবে বাম জমানায় গড়ে উঠেছিল এই হাসপাতাল।

অন্যদিকে আগামী দিনে যাতে আরো বড় আকারে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স একটি নিউরোলজিক্যাল (Neurosciences Institute in Kolkata) কলেজ এবং হাব তৈরি করতে পারে সেই লক্ষ্যেই রাজ্য সরকার এর পক্ষ থেকে রাজারহাটে তাদের একটি বড় আকারের জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিক্যাল হাবের এর পাশাপাশি এখানে নিউরো ট্রিটমেন্টের ও ব্যবস্থা করবে এই ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স (Neurosciences Institute in Kolkata)। এমনটাই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Neurosciences Institute in Kolkata- এই হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তা করতে হবে। ডক্টর বলে একটি অপশন আছে। সেখানে বেছে নিতে হবে চিকিৎসককে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+