স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা, বিস্তারিত জেনে নিন
স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা, বিস্তারিত জেনে নিন
করোনা ভাইরাসের আবহে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা। কবে থেকে কবের মধ্যে আবেদন জমা দিতে হবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা কীভাবে আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞপ্তি নম্বর : KDTCS/Office/89/21
মোট শূন্যপদ : ২০
কোন কোন শূন্যপদ
১) মেডিক্যাল অফিসার
২) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার
৩) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার
৪) ল্যাব টেকনিশিয়ান
৫) টিউবারকুলোসিস হেলথ ভিসিটর
৬) ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) মেডিক্যাল অফিসার - স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস।
২) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার - ব্যাচেলর ডিগ্রি + ন্যূনতম ২ মাসের কম্পিউটার কোর্স এবং দুই চাকার লাইসেন্স।
৩) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার - গ্র্যাজুয়েট + মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা + ন্যূনতম ২ মাসের কম্পিউটার কোর্স এবং দুই চাকার লাইসেন্স।
৪) ল্যাব টেকনিশিয়ান - মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ১০+২ সহ ডিপ্লোমা।
৫) টিউবারকুলোসিস হেলথ ভিসিটর - গ্র্যাজুয়েট+উচ্চ মাধ্যমিক পাস। সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট।
৬) ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর - পোস্ট গ্র্যাজুয়েট + এক বছরের কাজ করার অভিজ্ঞতা।
বয়সসীমা
১) মেডিক্যাল অফিসার - উর্ধ্বসীমা ৬৫ বছর
২) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার - ২২ থেকে ৪০ বছর
৩) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার - ২২ থেকে ৪০ বছর
৪) ল্যাব টেকনিশিয়ান - ২২ থেকে ৪০ বছর
৫) টিউবারকুলোসিস হেলথ ভিসিটর - ২২ থেকে ৪০ বছর
বেতন
১) মেডিক্যাল অফিসার - প্রতি মাসে ৬০ হাজার টাকা।
২) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার - প্রতি মাসে ২৫ হাজার টাকা।
৩) সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার - প্রতি মাসে ২৫ হাজার টাকা।
৪) ল্যাব টেকনিশিয়ান - প্রতি মাসে ২২ হাজার টাকা।
৫) টিউবারকুলোসিস হেলথ ভিসিটর - প্রতি মাসে ১৮ হাজার টাকা।
৬) ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর - প্রতি মাসে ২৬ হাজার টাকা।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ১৫/০৭/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩১/০৭/২০২১
আবেদনের পদ্ধতি
১) ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে।
২) ইমেল আইডি - [email protected]
৩) https://www.kmcgov.in/KMCPortal/downloads/NTEP_NUHM_15_07_2021.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখার পাশাপাশি আবেদনপত্র ডাউনলোড করা যাবে।
৪) https://www.kmcgov.in/KMCPortal/LandingAction.do? ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানা যাবে।












Click it and Unblock the Notifications