DRDO Recruitment 2024: চাকরির খবর ডিআরডিও'তে, আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে

DRDO Recruitment 2024: চাকরির সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া।

বিভিন্ন ক্ষেত্রে এই আবেদন জমা নেওয়া হচ্ছে। শুধুমাত্র অফলাইনেই আবেদন জমা দেওয়া যাবে। ই-মেইলে কোনও আবেদন গৃহীত হবে না।

DRDO Recruitment 2024

DRDO Recruitment 2024: কোথায় পাঠাবেন আবেদন-

ইচ্ছুক প্রার্থীদের জানানো হয়েছে, আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটেস্ট করে পাঠাতে হবে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সব নথি। অভিজ্ঞতা সংক্রান্ত নথিও জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গেই। স্পিড পোস্টে আবেদনপত্র পাঠাতে হবে। ঠিকানা হল, HEAD HRD, DR. APJ ABDUL KALAM MISSILE COMPLEX, RESEARCH CENTRE IMARAT (RCI), PO-VIGYANA KANCHA, HYDERABAD, TELANGANA - 500 069।

DRDO Recruitment 2024: শূন্যপদ সংক্রান্ত তথ্য

মোট ২২টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের মতো ক্ষেত্রগুলিতে রয়েছে শূন্য়পদ। রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে নিয়োগ করা হবে।

১. ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, আইটি, ফিজিক্স, সিএসই বিভাগে ৩টি শূন্যপদ।

২. ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি শূন্যপদ।

৩. ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ ২টি শূন্যপদ।

৪. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজি বিভাগে ৪টি শূন্যপদ।

৫. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি শূন্যপদ।

৬. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি শূন্যপদ।

৭. ফিজিক্স- ১টি শূন্যপদ।

৮. মেটালার্জি ইঞ্জিনিয়ারিং-এ ১টি শূন্যপদ।

DRDO Recruitment 2024: যোগ্যতা এবং বয়স

এই শূন্যপদগুলিতে আবেদন করতে গেলে বয়স হতে হবে ২৮ থেকে ৩৫-এর মধ্যে। এসসি, এসটি-র ক্ষেত্রে ৫ বছর ও ওবিসি-র ক্ষেত্রে তিন বছরের ছাড় রয়েছে।

জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করতে গেলে বিই, বি টেক ডিগ্রির পাশাপাশি পিএইচডি ডিগ্রি থাকতে হবে। একটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে প্রার্থীদের বেছে নেবে ডিআরডিও। ২ বছরের জন্য রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যাবে। ডিআরডিও-র ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। সেটা ফিল আপ করে অফলাইনে জমা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+