WBJEE 2024 Counselling Dates: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কাউন্সেলিং শুরু ১০ জুলাই! ঘোষণা করল বোর্ড
WBJEE 2024 Counselling Dates: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2024)-র কাউন্সেলিংয়ের দিন ঘোষণা। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে কাউন্সেলিংয়ের তারিখ জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ১০ জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত অনলাইনে ই-কাউন্সেলিং হবে।
মূলত রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার নিয়ে স্নাতকে ভর্তির ক্ষেত্রে এই প্রক্রিয়া (WBJEE 2024 Counselling Dates) হবে। এমনটাই বোর্ডের তরফে জানা গিয়েছে।

চলতি বছর ২৮ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2024)- নেওয়া হয়। গত ছয় জুন পরীক্ষার ফল ঘোষণা করা হয়। ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। সম্প্রতি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
সেখানেই কাউন্সেলিংয়ের তরফে (WBJEE 2024 Counselling Dates) বিস্তারিত জানানো হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন বা ডব্লিউবিজেইই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, র্যাঙ্ক অর্জন করেছেন এই কাউন্সেলিং পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এমনটাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে (WBJEE 2024 Counselling Dates) জানানো হয়েছে। জয়েন্টের বোর্ড সভাপতি জানিয়েছেন, মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের করার মাধ্যমে উত্তীর্ণদের ভর্তি করা হবে। এর মধ্যে রয়েছে ১০টি গভোমেন্ট স্পন্সোর্ড বিশ্ববিদ্যালয়, রয়েছে রাজ্যের ৯টি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ৫৬ টি এবং ৭টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে।
সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির মোট ৬০ টি শাখায় এই ভর্তি প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে। জয়েন্ট বোর্ডের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ জুলাই সন্ধে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া (WBJEE 2024 Counselling Dates) শুরু করা হবে। চলবে ৫ অগস্ট পর্যন্ত। এই বিষয়ে আরও জানতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। সেখানে নাম আগে রেজিস্ট্রেশন করতে হবে। বিস্তারিত জেনেই কাজ করুন।
বলে রাখা প্রয়োজন, রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) তে প্রথম স্থান অধিকার করেছে এবার বাঁকুড়ার কিংশুক পাত্র। অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications